-
নিঃসীম নিলীমায় আমি আবার একা
মরুর বৃষ্টির মতো কিছু সময় পেয়েছিলাম তোমার দেখা,
আমাদের জীবন দখল করে আছে কর্তৃত্ববাদী অধীকার;
নির্লজ্জ প্রথা তার শোষণের অব্যর্থ হাতিয়ার।প্রেম নেই; হৃদয়ের গভীরে স্নেহের কোন রস জমে না আর
তবু এই সমাজ রাষ্ট্র ধর্ম দিয়েছে তাহারে নির্লজ্জ ভোগের অধিকার…
মানুষ কবে আর শিখেছে নিজেদের সাথে মিথোজীবী হতে
সমস্ত ইতিহাস তার কেটেছে অপরের অধিকার কেড়ে নিতে।বিকেলের শান্ত নদী এইসব শুনে মৌন থাকে
হয়তো হাসে উপহাসের হাসি
আমরা যখন তার তটে বসে বলি, “ভালোবাসি”
ভালোবাসার শেকল পড়াতে দেখে হাসে সে,
নিজেরে ছাড়িয়ে কে আর কবে কারে ভালোবেসেছে!
প্রথাগত মানুষ প্রিয়জনের মৃত্যুতেও
“আমার কি হবে” বলে আহাজারি করে,
তার জন্য কেই বা কাঁদে, যে চলে গেলো চিরতরে।আবার বিশাল আকাশের নীলিমায় আমি একা
বারবার নিজেরে খুঁজে পেয়েছি শূন্যতায়
ব্যর্থ অথচ যাপিত ও অভ্যস্থ শ্লোকে ও বঞ্চনায়
প্রতিদিন ঠকে ঠকে ভালোবাসা শেখা…
কিছু সময় তুমি ছিলে, তারপর গেছো চলে
নিবিড় নীলিমায় পাই তবু তোমার দেখা
প্রথাহীন আকাশের গভীর নীলে, আলোর অন্তরালে…2 Comments

Friends
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Syed Farah
@syedfarah
Poly Alam
@butterflywords
Halima Wahidi
@halimawahidi
Siddike Akbar
@siddikeakbar
মো.মাহমুদুল হাসান
@md-mahmudulhasan
Mohammad Mofazzal Hossain
@mohammadmofazzalhossain
rukaiya rakhi
@rukaiyarakhi
Ashik Mokami
@ashikmokami


ভাবনার চমৎকার প্রকাশ সাথে অনবদ্য শব্দ চয়ন।