Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জানি না পৃথিবীতে কি হচ্ছে
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    জানি না কি চলছে,
    হয়ত নতুন দিনের জন্য।
    কি অপূর্ব নতুন সম্ভাবনা।
    অথচ মানুষের মৃতদেহ!
    যেমন ছিল হোমারের সময়- অন্ধ।
    যখন আঙ্গুরের মাদকতা।
    গোলাপের অগ্নি, সবুজের সতেজতা,
    যেমন ছিল অতীতের দিনে।
    এবং তোমার জন্য মৃত্যুর নিষেধাজ্ঞা,
    এবং জন্ম- জীবনের আনন্দে বড় হওয়া।
    অথচ সেই পুরনো আবহে বড় হওয়া।
    জীবনের প্রবল প্রয়োজনে।

    3
    2 Comments
Skip to toolbar