Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দহন কালের কবি

    শ্লোক

    অন্ধকারে আলো জ্বালো ওই অগ্নি মশালে,
    তোমার চারপাশে সহস্র অন্ধ মানুষের মৃতদেহ কেমন আর্তনাদ করে,
    বন্দি শিবিরে চলেঅথৈ অত্যাচার।
    মুখ শুকিয়ে এলে, ওই শুকনো ঠোঁট চেটে নতুন দিনের যুদ্ধের জন্য হাতিয়ার ধরো।
    হাতের তালুতে মুছে নাও তোমার ঠোঁটের কোণে জমা থাকা রক্ত,
    দেখো সে কতটা গভীর রক্ত কালো।
    কবিতার উপমায় ডেকে আনো অশ্লীলতা,
    কবিতাকে করো আরো অসভ্য।
    যেমন জুয়ার টেবিলে হেরে যাওয়া জুয়ারি।
    যখন মুখোশের অন্তরালে মুখোশ।
    সভ্যতার অন্তরালে মৃতদেহ,
    প্রেমের অন্তরালে ধর্ষণ,
    ধর্মের অন্তরালে প্রতারণা।
    তখন সভ্যতা তাদেরকেই মানায় যারা পিছে পরে থাকে।
    জানো না প্রলয়ের, প্লাবনের পরেই,
    আশাবাদী প্রতিশ্রুত ভূমি।
    নিজেকে নতুন করে সাজাও আর তৈরি হও তোমার সকল তীক্ষ্ণতা আর অভিজ্ঞতা নিয়ে,
    গেরিলা যোদ্ধার মতো।
    শহরের প্রতিটি দেয়াল ভরে দাও প্রেম আর দ্রোহের গ্রাফিতিতে,
    গলা ছেড়ে গান গাও আর দুখিনী বের হয়ে আসো অন্ধকার থেকে।
    ভুলে যাও সকল অতীত, অতীতের রীতি নীতি,
    আমরা নতুনে দিনের পথিক।
    নিজেদের মতো করে রাতের অন্তরালে ডেকে আনবো ওই প্রথম ভোরের আলো,
    সেই প্রতিশ্রুত স্বর্ণ গ্রাম।
    যেখানে বিভেদ নেই, নেই মুখোশের অন্তরালে মিথ্যের আয়োজন।
    আমরা কবিতায়, গানে, ,ছবিতে, গল্পে,
    আবারো আনবো সুদিন, ওই ফসলের মাঠে।
    যেখানে চির নবান্নের ঘ্রাণ আর আশাবাদী আলোকিত বাতাসের সঙ্গীত।

    4
    5 Comments
Skip to toolbar