Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • লেসিভোতাইল, আগ্রহের প্রতিচ্ছবি
    ন্যাটালি হ্যান্ডাল
    [ অনুবাদ ]

    পাখিদের ছায়া পরে যোদ্ধার উন্মুক্ত পিঠে।
    একটি পোস্টকার্ডে বর্ণমালায় লেখা অনুধাবনের প্রচেষ্টা।
    বৃষ্টির ঈর্ষা যখন তা প্রেমিক যুগলের ছাতায় পতিত হয়।
    একটা ছেলে পাখিদের সামনে অবাক হাসে।
    এ হল দুটি বাঁশির, দুটি তলোয়ারের, দুটি ব্রেসলেটের, দুটি আঙুলের গান।
    কৃষকের বউ এর দু পায়ের মাঝের আকুল আগ্রহ।
    মধ্য দুপুরের দরোজার মাঝের চিলতে ফাঁক।
    শিল্পীর হঠাৎ ঝিলিক মারা সৃষ্টিশীলতার বেদনা- এবং
    লেসিভোতাইল- যে আমাদের অন্তরের অতিথিকে আনন্দ দেয়।

    1 Share
    4
    4 Comments
    • এইবার আবার কবিতাটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই।

      • লেসিভোতাইল এর সহজ বাংলা হল ভক্ত বা fan আসলে কবিতাটির সহজ ইংরেজি শিরোনাম হতে পারে, the fan, reflection of passion. এ কবিতাটি হতে পারে কবির আগ্রহ অথবা সৃষ্টিশীলতার উদ্দীপকের পরিচয় বহন কারী বিষয় সমুহের দৃশ্য কল্প যেমন, বৃষ্টির ঈর্ষা যখন তা প্রেমিক যুগলের ছাতায় পতিত হয়।
        একটা ছেলে পাখিদের সামনে অবাক হাসে।
        আমার স্বল্প বোধে তাই মনে হয়। ন্যাটালি হ্যান্ডাল একদম সমসাময়িক বহুজাতিক ফরাসী আমেরিকান কবি। তার লেখায় অপূর্ব সুরিয়ালিসম। তার লেখা হল স্বপ্ন এবং বাস্তবের সাথে চমৎকার উপমার সংমিশ্রণ। বিভিন্ন দৃশ্যকল্পকে একটি কবিতায় বেঁধে ফেলা তার অন্যতম বৈশিষ্ট্য। তিনি লেখাপড়া করেছেন আরব দেশ গুলোতে। বহুজাতিক কবি নামে বিশেষ ভাবে পরিচিত। প্যারিস তার সবচেয়ে প্রিয় শহর। জন্মগত ভাবে ফিলিস্তিনের সাথে সম্পর্ক আছে। মাত্র পঞ্চান্ন বছর বয়সী এই নারী কবি ইতোমধ্যে কবিতার জগতকে নানা ভাবে নতুন ভাবে সাজাচ্ছেন কবি মহলে নামকরা এবং পেয়েছেন বিবিধ পুরষ্কার।

      • এ হল দুটি বাঁশির, দুটি তলোয়ারের, দুটি ব্রেসলেটের, দুটি আঙুলের গান। যদি এভাবে ভাবেন- এ হল দুজনের বিরহের, যুদ্ধের, প্রেমের গান।পাখিদের ছায়া পরে যোদ্ধার উন্মুক্ত পিঠে।যদি এভাবে ভাবেন- যে যোদ্ধা যুদ্ধ করে বন্দি করার জন্য তার ওপরে আজ মুক্ত পাখিরূপী স্বাধীনতার ছায়া।

      • কী অসাধারণভাবে সবটা ব্যাখ্যা করলেন! এটা আপনার অনেক বড় গুণ। আমি নির্দ্বিধায় আপনার কাছ থেকে কবিতা নিয়ে,কবিকে নিয়ে জিজ্ঞাসা করতে পারি।

Skip to toolbar