-
মীর্জা গালিব” অতীত
থেকে আমি এখনকার
প্রেম পুরুষ ” !
➖➖➖➖➖➖➖➖➖➖
মোহাম্মাদ মনিরুজ্জামান খানস্বপ্ন না দেখেও মীর্জা গালিব” আমার প্রেম পূরুষ!
নারী”র প্রেমে পড়ে নিজে কীভাবে দেউলিয়ায়
শেষ হতে পারে জলজ্যান্ত সাক্ষর রেখেছিল সরাইখানায় !
সরাইখানা থেকে সরাইখানায় বসে সুরা পান করে
করে সাকী বুকে জড়িয়ে প্রিয়ার শোকাবহের ঘোরে
ঘোর কাটানোর উদাসে তালে তালে বেতাল ঘুরেছে!
আগ্রা’র অলিতে গলিতে গালিব সুরভিত প্রেমে মত্ত যেভাবে থেকেছে,
গালিবের সেই সুরা অন্ধ হৃদয়ে আমি না করেছি পান বিবর্ণ চিত্তে,
না তোমার স্মৃতি লোপে যন্ত্রণাদগ্ধ দুচোখে জলীয় বাষ্প দেখেছি উড়তে!
ফিরিয়ে দেয়া পথ হতে ঘুরপাক খেয়ে না খেয়ে
হেঁটেছি তোমার সদর দুয়ারে,
সে এক বিভিষীকাময় ফুটন্ত কয়লা খনি পা”দুটো
পিছনে টেনে ধরে।
তোমার পরিকল্পিত কুহকী ভালোবাসা বোধের বাইরে এতোটা
কীভাবে ছিল,আমি অবুঝের মতো না বুঝে তুলে
দিয়েছি হৃদয়টা !
গভীরতার যেটুকু সীমা থাকা উচিৎ, সীমালঙ্ঘন করে প্রকটিত হয়েছি আমি।
নিজেকে নিশ্চিহ্ন করবার প্রয়াসে প্রাণান্তকর
ছুটেছি ,তায় হবো কী বিপথগামী ?
ভালবাসা সে এক প্রণয়ের অমর কাব্য,” রব” ইচ্ছা
করলেই আমাতে মিশিয়ে দিতে পারে তোমার সদিচ্ছা।
প্রচন্ড শব্দে হতে পারে তোমার হৃদয় দিখন্ডিত আর সেখানে আমি অমলিন,
মানুষের মন নিয়ে হলুদহারা এপিটাফে একা ঘুমিয়ে চিত্রকর জামান!
মিশ্রবর্ণ থরেবিথরে অপূর্ণতার প্রলেপে শেষকৃত্যের ছবি নীলকান্তমণি চাঁদ।
ঝরে পড়ে নীল জ্যোৎস্না, অভূতপূর্ব! অলৌকিক!
একটানা নীলের বিষাদ !11 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
প্রথম যে কথাটি বলতেই হবে, “তুলট এ্যাডমিন
প্যানেল বোর্ড” এর প্রতি আমি স্বসম্মানের সহিত
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ! পর পর দুদিন আমার
লেখা “জনপ্রিয় অবদান” (১৯.০৮.২০২৪) হিসেবে
নির্বাচিত করে আমাকে ভালবাসার ঋণে আবদ্ধ
করে রাখল এবং সেই সাথে আরো ভাল কিছু
করবার দায়িত্ব’ও বাড়িয়ে দিল ! আমি সেই প্রেরণাতেই আমরণ সচেষ্ট থাকবো !
মীর্জা গালিব” , অতীত থেকে আমি এখনকার
প্রেম পুরুষ” , এই কবিতাটি আমার কাছে অনেক
মূলবান ও ভীষণ প্রিয় !
আমি অত্যন্ত আনন্দিত , দারুণভাবে উজ্জীবিত
হয়েছি আমি – এই লেখাটি “তুলট পরিবার” যথা
সকল লেখক বন্ধুদের দেয়ালে শোভা পাবে ! সকলের প্রতি আমার অবিরাম শ্রদ্ধা এবং নিরলস
ভালবাসা জ্ঞাপন করছি !
জয় হোক সকল লেখক বন্ধুদের।
জয়তু তুলট পরিবার !
মোহান্মাদ মনিরুজ্জামান খান
-
-
-
-
-

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
রিফায়াত নিগার
@refayat-nigar
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
শায়েরুল ইসলাম
@shaerulislam
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


কবিতার নাম করণটা দারুণ হয়েছে!