Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রেমপত্র
    ন্যাটালি হ্যান্ডাল
    [ অনুবাদ ]

    আমি একটি চার্চ হতে চাই, যেন আমি শুনতে পাই মানুষের হৃদয় নিংড়ানো প্রার্থনা।
    আমি একটি স্কার্ফ হতে চাই, যেন আমি সেটি নিজের মাথায় দিতে পারি চুল ঢাকতে এবং জানতে পারি অন্য জগত সম্পর্কে।
    আমি একজন গায়িকা হতে চাই যেন আমি সকল কাটা তারের বিভেদ ভুলে অপেরার গাইকাদের মতো হতে পারি। এবং যার প্রতিটি বর্ডার ভেঙ্গে যায় সঙ্গীতের প্রতিটি জাদুকরী মুদ্রায়।
    আমি হতে চাই আলো যেন অন্ধকার দূরীভূতকরতে পারি।
    আমি হতে চাই জল, যেন আমরা ভেসে থাকতে পারি অবিচ্ছিন্নভাবে।
    আমি হতে চাই একটা কমলা লেবু, যার ভেতরে জীবনের সকল সুধা।
    অথবা একটা জলপাই গাছ, যার রুপোলী আভায় পারাপার আলোকিত।
    কিন্তু সবচেয়ে বেশি আমি কবিতা হতে চাই, যা তোমার হৃদয়কে স্পর্শ করবে এবং আমি সেখানে আজীবনের জন্য থেকে যাব।

    6
    5 Comments
Skip to toolbar