Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • স্বাধীনতার অপব্যাখ্যা
    স্বাধীনতার নাম করে যা করা হয়,
    সব কি সত্যিই স্বাধীনতা বয়ে আনে?
    মুরুব্বীদের অমান্য করা, আধুনিক শিক্ষা ছুড়ে ফেলা,
    এ কি কোনো মুক্তির পথ বলে মানে?

    পরীক্ষার মানদণ্ডে আস্থা হারিয়ে,
    নিজেদের কর্ণধার বলে চালায়,
    শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো,
    এ কি কোনো সার্থকতার পথে চালায়?

    বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে,
    নিজেরা বৈষম্যই করে পালন,
    এ কোন স্বাধীনতার পতাকা ওড়ে,
    যা শুধু আনে ভ্রান্তির লালন?

    পুলিশের বাসস্থান পুড়িয়ে ছাই করা,
    চুরি চামারি আর ডাকাতির রমরমা,
    প্রতিহিংসার প্রতিশোধ নিতে গিয়ে,
    ঘরবাড়ি লুটপাটের অভিসন্ধি সফল করা,
    এ কি স্বাধীনতা, নাকি নতুন কোন শৃঙ্খল?

    স্বাধীনতার নামের পেছনে এইসব মিথ্যে,
    বয়ে আনে অন্ধকারের ছায়া,
    বিবেকের কাছে প্রশ্ন করি,
    এ কোন স্বাধীনতার চেতনা?

    অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধে,
    যদি আমরা নিজেরাই হারিয়ে যাই,
    তবে এ স্বাধীনতা নয়,
    এ শুধু স্বপ্নের ভাঙা ধ্বংসস্তূপ।

    সত্যিকারের স্বাধীনতার জন্য,
    পথ আলোকিত হোক জ্ঞানের আলোয়,
    বিবেকের পথে চলি,
    তবেই স্বাধীনতা সত্যি হবে,
    মিথ্যা নয়, সত্যের পথে।

    4
    3 Comments
Skip to toolbar