-
শোনো হে মেঘবালিকা,
সময় কিছু যা হাতে থাকে বা না থাকে আমার,তার মধ্যেই তোমার জন্য কিছু লিখতে বসা।
খুব বেশি কিছু গালগল্প তোমার সাথে করব না। তোমার জন্য সকাল থেকে না খেয়ে বসে আছি, এই আমার ফোনের নোট প্যাডের দিকে চোখ রেখে। ভাবছি কি লিখব, কি দেবো তোমায়।
রুদ্র যেমন তাঁর আকাশকে লিখেছিলেন আর আকাশ যেমন রুদ্রকে, আরে প্রেমের কথা বলছি! ওই আকাশের ঠিকানায় চিঠি লেখার কথা। আমি কোন রুদ্র নই। তবে তুমি চাইলে আমার আকাশ হতে পারো। আকাশই বটে!
আচ্ছা তোমার সাথে আমার দেখা প্রথম হলো কবে? এই যা ভুলে গেছি! ভুলে গেছি প্রথম তোমার আমার কথপোকথন। ভুলে গেছি সেসময়ের চারপাশ ছিলো কেমন, আরেহ! কিভাবেই বা মনে রাখি বলো, তখন তো আমি একটা অদ্ভুত ঘোরের মধ্যে ছিলাম।
যায় হোক মনে করানোর দায়িত্ব তোমাকে দিলাম।এই যে আমরা ভীষণ রোদে শহর মাড়াই, গল্প করে বিকাল কাটাই,
মেঘ দেখলে উদাস ভাবে চুপ করে যাই,
বৃষ্টি হলে ছাতায় লুকাই,
ছাতা সরিয়ে কখনো ভিজে ভিজে চুপসে যাই,
আবার একদিন রোদ্র পোহাই।টিএসসি তে তোমার আমার গল্প গাঁথা।
একদিন তো শাড়ি পরেই এলে।
শাড়িতে তোমায় খুব দারুণ মানায়, মেঘবালিকা !আমার পান্জাবী তোমার শাড়ি এক অদ্ভুত কম্বিনেশান। ফুচকাতে টক বোধহয় বেশিই লেগেছিলো সেদিন। রিক্সার হুড তুলে ঘুরতে ঘুরতে রাজু ভাস্কর্য হয়ে হারিয়ে গিয়ে ছিলাম।
বিফোর সানরাইজ গল্পের মত আমরা চেনা সব পথকে নতুন করে আবিষ্কার করছিলাম একে অপরের ভেতর। তখন আমার মাথায় খালি Daydream delusions ঘুরছিল, কত সুন্দর প্রতিটা শব্দ —-Look at those big eyes See what you mean to me Sweet cakes
And milkshakes
I am a delusion angel
I am a fantasy parade
“I want you to know what I think”
Don’t want you to “guess” anymore……..
………
Lodged in life Like two branches in a river
Flowing downstream
Caught in the current
I’ll carry you. You’ll carry me
………….
“Don’t you know me by now…”ডিল্যুশানস তো তুমি হয়ে আছোই! আর একটু করে সহজ হওয়া যাবে কি? একদম তোমাকে বুঝতে পারার মত সহজ……
আর কিছু লিখছি না আপাতত,এখানেই
ইতি না চাইতেও
ইতি
–18/01/2022
17 Comments-
-
খুব ভালো লাগলো চিঠিখানা পড়ে, শব্দগুলো এত নিখুঁত আর স্পষ্ট ছবি ফুটিয়ে তুলেছে মনের ক্যনভাসে অবিশ্বাস্য ! এমন চিঠি আরো আছে নাকি?
-
ধন্যবাদ বন্ধু, এই প্রথম কেউ আমার ড্রাকো নামটার প্রশংসা করলো। আচ্ছা, পটারহেড বলতে কি আপনি “হ্যারি পটার” এর কথা বলছেন?
হ্যাঁ, “হ্যারি পটার” উপন্যাস আর সিনেমা দুই’ই আমার খুব প্রিয় ! আর আমার ড্রাকো নামটার সাথে এই মুভির একটা চরিত্র “ড্রেকো ম্যালফয়” এর নামের মিল রয়েছে। তবে, আমি যখন প্রথমবার “ড্রাকুলা” উপন্যাসটি পড়ি তখন থেকে আমার সাথে ড্রাকো নামটা জুড়ে যায় বন্ধু। -
আপনার সাথে পরিচয় হতে পেরে আমারো খুব ভালো লাগছে বন্ধু।
“ড্রাকুলা” যখন প্রথম পড়ি তখন আমি ক্লাস নাইনে ছিলাম। রাত জেগে টেবিল ল্যাম্পে পড়া আমার প্রথম উপন্যাস। রাতের সেই আলো আঁধারে আমি ট্রান্সিলভেনিয়ার দুর্গের যে ছবি একেছিলাম আমার মনের ক্যানভাসে এখনো তা আমি স্পষ্ট দেখতে পাই। এছাড়া, ড্রাকুলার শিকার করার ধরন, জাহাজে করে ড্রাকুলার ইংল্যান্ডে আসার সেই লোমহর্ষক বিবরণ, সবশেষে প্রফেসর ভ্যান হেল সিং এর সাথে ড্রাকুলার লড়াই সবকিছু আমার কিশোর মনে যেভাবে গেঁথে গিয়েছিল এখনো সেই কল্পনা থেকে বের হতে পারি নাই বন্ধু।আচ্ছা, আপনার প্রিয় গল্প-উপন্যাস কোনটা?
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Poly Alam
@butterflywords
Drako Shajib
@drako
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
রিফায়াত নিগার
@refayat-nigar
আনিস কবির
@aniskabir
Ashik Mokami
@ashikmokami
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
Prithula Zaman
@prithula



দারুণ! ভীষন ভালো লাগলো। তা শেষ পর্যন্ত এটা প্রেরকের ঠিকানায় পৌছালো কী?