-
সমকালীন লেখকদের গল্প পড়তে চাই। তেমন কিছু না পেয়ে নিজে একটা লিখলাম। সবাই মন্তব্য করবেন।
আমরা
তুহিন আমাকে ওর বাবার একটা কথা প্রায়ই বলতো “কুত্তার বাচ্চা যতোই আহ্লাদ করে বিছানার কম্বলের মধ্যে নিয়া শোয়াও; কুত্তার বাচ্চা চুলার ছাই গায়ে মাখবেই।” এই কথা দিয়ে তুহিন ওর বাবার ব্যক্তিত্ব এবং দৃঢ়তা ও ঋজুতা প্রকাশ করতে চাইতো। আমার কেমন লাগতো। মোটেই ভালো লাগতো না এসব কথা। তখন আমি কুকুরকে অনেক ভালোবাসতাম। কুত্তার বাচ্চা চুলার ছাই গায়ে মাখলে কী এমন সমস্যা আমি বুঝতাম না। কুত্তার বাচ্চা ছাই মাখলেও আমার কাছে সমান ভালোবাসাই পাবে।তুহিনের সঙ্গে বিয়ে হওয়ার আগে একটা ছেলের সঙ্গে প্রেম ছিল আমার। সেই ছেলে ওর দিকে তাকালে কেমন চোর চোর ভাব করতো তা তুহিন আমাকে জোর দিয়ে বলতো।
এইসব কথা শুনেই মূলত আমি ওকে ঘৃণা করতে শুরু করি। মূলত আমার সেই প্রেমিককে কখনো বলি নাই যে ‘আমাকে বিয়ে করো। ইত্যাদি
তার পুরানো প্রেমিকা ফিরে এসেছিল। আর আমার সেই প্রেমিকের মগজ সেই প্রেমিকা খুব ভালো করে চিনতো। তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছিল।
কিন্তু তুহিন যখন এইসব আর আমার চরিত্রের কিছু ব্যাপার নিয়ে মোটা দাগে কথা বলতে শুরু করলো। তখনই আমি সহজ সরল, দৃঢ় ও ঋজু ব্যক্তিত্বের তুহিনকে ঘৃণা করতে শুরু করি। তুহিনের সব উদারতা ও সরলতা বিশ্রী মোটা দাগের লাগে। ওকে আমার কুতসিত আর গুণহীন মনে হয়। তুহিনের বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল। সে স্বাভাবিক ও সুস্থ মানুষ। কিন্তু আমি ও আমার প্রাক্তনের বাবা মায়ের সম্পর্ক ভালো ছিলনা।
আমরা স্মার্ট হতে পারিনা। পৃথিবীর সামনে জোর গলায় কিছু চাইতে পারিনা। আমাদের চরিত্রে আড়ষ্টতা আছে। উদাসীন হয়ে ঘুরে বেড়াই। নিজের সমস্যায় ডুবে থাকি। মন খারাপের মেঘেরা ডাকে। সমাজের সাথে আমাদের চলে না। কুত্তার বাচ্চার মতো কম্বল ছেড়ে ছাইয়ে গড়াগড়ি খেতে মন চায়। এইসব তারা বোঝে না।
প্রাক্তনের জন্য আমার খুব মন খারাপ হয়। মন খারাপ হয় আমাদের মতো সকল প্রবলেম চাইল্ডদের জন্য। ছাইয়ে গড়ানো কুত্তার বাচ্চা খুঁজতে প্রায় নিখুঁত তুহিনকে ছেড়ে আসি আমি।
2 Comments
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!