Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মুখোশ

    মুখোশে মুখে এবং মৃত্যুতে,
    পরাহত জীবন, গারদে, শৃঙ্খলে।
    কেমন পরিচ্ছন্তার অন্তরালে,
    যেমন আরম্বরহীন পরম যন্ত্রণা।
    কোথায় কিভাবে,
    চলছে এই পুনরাবৃত্তির বৃত্ত।
    এ কেমন আঁধারে,
    জীবন আহত আর আহাজারি।
    সকল দিনের শেষে
    যেখানে বাস্তবতা ভিন্ন,
    পরাবস্তবতার অতীতে অধিবাস্তবতা।
    কেমন অন্ধকার।
    গন্তব্বহীন যাত্রায়,
    কেমন নির্বিকার।
    আঁধারের শেষে কি
    তবে প্রার্থিত ভোরের প্রান্তর?

    3
    3 Comments
Skip to toolbar