Profile Photo

Dipankar ShuvaOffline

  • Profile picture of Dipankar Shuva

    Dipankar Shuva

    1 year, 9 months ago

    নিয়নবাতির এ শহরে—আজ ঘুমের ভেতর স্বপ্ন থাকে না,
    অযুত বিষাক্ত পিঁপড়ার ডিম মাথার ভেতর জন্ম নিচ্ছে ,
    যেন চিন্তার বিষাক্ত রেখা তাদের সারি সারি চলা ,
    অস্থির অনুভবের দেয়ালে ধাক্কা খাচ্ছে অযুত বার।

    আজ এ বিনিদ্র রাত্রিরে—বেসুরো পৃথিবীর সমস্ত গান
    আমি একাই গাইছি হাজার শব্দের জোনাকির ঠোঁটে
    চিৎকার করছি কর্কশ গলায়—বেজির মতো,
    তবু সুরের পথ খুঁজে পাই না কোথাও আমার ভেতরে
    ধূ-ধূ প্রান্তরের মতো শান্ত একখানা বুক,
    যেখানে ক্লান্তি মোমের মতো বাতাসে মিশে যেতে পারে।

    আসলে, এ পৃথিবীর কেউ আর বুক পেতে দেয় না,
    দেয় শুধু শূন্যতা, বিষের আঘাতে ভরা এক অদৃশ্য কাঁটা।
    তবু আমি খুঁজে চলেছি, একটা প্রান্ত—
    যেখানে নিঃশ্বাস নিতে পারবো—
    অন্তত কিছুটা সময় অনুভব করবো প্রগাঢ়—প্রশান্তি।

    8
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Skip to toolbar