Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অসুস্থ রাতের কবিতা

    রাত গভীর হতেই জেগে ওঠে অসুখের সুখ।
    এই মৃত নেক্রোপলিসে কত স্বপ্নের সমাধি।
    স্মৃতির সমাধির শহর।
    আলো ছায়ায়, আধো আলো করিডোরে কেমন ঘর লাগা চোখে চেয়ে রই,
    ওই লাল নির্দেশনার দিকে।
    আর কিছুটা হেঁটে গেলে ওই দরজার ওপাশে মুক্তি।
    দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে,
    নীল নদের প্লাবন, ব্যাবিলনের বাগানের ফুলের সৌরভ,
    সুমেরিয়ান কিউনিফরমের ভাষায় লেখা,
    কিভাবে খুঁজে পাওয়া যাবে
    অ্যামাজনের জঙ্গল পেরিয়ে,
    কিভাবে যেতে হয় পেরুর মরু প্রান্তরে দম্ভে দাঁড়িয়ে থাকা,
    সুউচ্চ পর্বত শৃঙ্গ।
    সেখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে,
    নক্ষত্রের আকাশে।
    কিন্তু তার আগেই পেছন থেকে
    প্যাসিফিকের দানবীয় ক্র্যাকেনের চোষক অস্থি আমদের,
    টেনে নেয় আনুবিসের পাতালের অন্ধকারে।
    এই একই পুনরাবৃত্তির সময়ে দালির ঘড়ির মতো সময় বেঁকে গেছে,
    বারংবার সেই একই পুনরাবৃত্তির চক্র,
    করোটির গভীরে পুরাতন শ্লোক এলোমেলো ঘুরে ঘুরে বলে,
    নির্বাণেই মুক্তি।

    6
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 September 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar