-
নির্নিমেষ এক আকাশ ছিলো
সফেদ পেঁজা মেঘের দেশে
যতদূর চোখ যেতে অনিন্দ্য
এক পৃথিবী থেকে সুরভি
ছড়িয়ে যেতে অবলীলায়
এখন শঙ্খ চিলের ডানায়
উড়িয়ে আনতে ইচ্ছে জাগে
অতীত সে সময়
কেমন জানি এলেমেলো সব
শব্দেরা নিরুত্তর নিস্তেজ
এখানে নদীতে যাইনা
আমি সহ অনেকেই
কিন্তু গভীর দুঃখ নিয়ে
ভিজিয়েছি মন জলে
হৃদপিণ্ডে ঢেউ সমুদ্র
অতন্দ্রিত এক পৃথিবীতে
আচমকাই ঝড় সমেত
এলো ফিরে বিস্মৃতির কয়েদ বাস
এমন এলেমেলো কখনো হইনি
জীবনের অদ্ভুত এক সময়ে
উড়ে যাবার পাখা নেই
কবিতার খাতা থেকে
অতীতের অনিবার ভাঙ্গন রোধে
শব্দকোষ পাঠিয়েছি নিখোঁজ সংবাদ
এরূপ তচনচ হইনি কখনো
কিংবদন্তি বিমুঢ় সময়ে কোথায় তুমি
আমার শক্তি ভারসাম্য ফিরিয়ে দেও
অস্ফুট উত্তর চাই না
দিকবিদিকশুন্য বিহ্ববল হ’য়ে আছি
ইচ্ছে মতো দেখতে পারিনা
আমার গোপন নেই
অবগুণ্ঠন উন্মোচন হোক
ভাষার শৃঙ্খল ভেঙে
স্বাধীনতা বিমূর্ত রূপে ফিরুক
নিজেদের মুখে কালিমা দিয়ে
পরিস্কার কিছুই হয়না
শুধু ইতিহাসে পাপের পরিধি বাড়ে
নিজেদেরই আয়নায় তাকিয়ে
চোখ ঝলসে ওঠে বারবার
অকৃতজ্ঞ হওয়ার জন্য
কৃতজ্ঞতা কি জানা তো চাই?2 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Taposh Kumer dey
@taposhkumerdey
MD Sakib all hasan
@mdsakiballhasan
As Talukdar
@astalukdar
কাজী ম্যাক
@kazimac414gmail-com
mohosin Ali
@mohosinali
ইমরাউল কায়েস
@imraulkayes94k30
Mojib Rsm
@mojibrsm
Md Abdullah
@mdabdullah


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!