Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দিবারাত্রির নাশকতা

    আমার ঘরের ভাঙা চাল,
    ভাইসা গেলো ভাটির টানে।
    তাহার মুখ চান্দের লাহান,
    আসমানতে আন্ধার কনে ?

    ওই রুপে পুইড়া হইলাম কালা,
    তবু বন্ধু আমার হইলা না।

    এইসব দিবারাত্রির নাশকতার নিচে আর গোপন গভীরে,
    আমার এক কামরার ঘরের ভেতর,
    এক অপূর্ব আয়নায় প্রতিফলিত হয় তার মুখচ্ছবি।
    ওই দীঘল দীর্ঘ দেহ।
    কোমনীয় স্রোতের বক্রতায় উজান থেকে ভাটির টানে,
    মোহনার বিশুদ্ধ ত্রিভুজ।
    প্রেমের সরল অঙ্কে শুধুই বিষাক্ত মাদকতা।
    লাজহীন প্রেমে।
    সকল অভিসার রাতের অন্ধকারের মতো নগ্ন, উন্মুক্ত।
    এই মাদকতায় আমি তন্ময় হয়ে রই,
    তা যেন মরুদ্দ্যানে এক বিশুদ্ধ জলজ গুল্মের পুষ্পের অপূর্ব সৌরভ।
    এই প্রেমে মগ্ন হয়ে লিখলাম কত সহস্র পঙক্তিমালা।
    কিন্তু আমায় করে অবহেলা।
    সে ভেসে যায় দূরে থেকে দূরে।

    এদিকে ছায়াপথে আলোড়ন, প্রবল বিস্ফোরণ।
    রাতের আকাশে সহস্রাব্দের চাঁদ আর প্রতিশ্রুত তারকারাজি।
    ভুমিতে তখন প্লাবন, প্রলয়, রক্তের হোলিখেলা।

    আমি তার অপক্ষায় সকল পৃথিবী জুয়ার টেবিলে নিলামে উঠিয়ে,
    বসে থাকি একেলা।
    আমার এই বিষণ্ণতার সাম্রাজ্যে সময়ের স্রোত বিপরীত দিকে ঘূর্ণায়মান,
    প্রতিটি যুদ্ধে জিতে যেয়ে,
    আমি তার কাছে পরাজিত হই প্রতিদিন।
    জেনে ব্বুঝে হেরে যাই তবু সে আসে না।
    আসে না যখন ছায়াপথে আলোড়ন, প্রবল বিস্ফোরণ।
    রাতের আকাশে সহস্রাব্দের চাঁদ আর প্রতিশ্রুত তারকারাজি।
    ভুমিতে তখন প্লাবন, প্রলয়, রক্তের হোলিখেলা।

    আমার ঘরের ভাঙা চাল,
    ভাইসা গেলো ভাটির টানে।
    তাহার মুখ চান্দের লাহান,
    আসমানতে আন্ধার কনে ?

    ওই রুপে পুইড়া হইলাম কালা,
    তবু বন্ধু আমার হইলা না।

    3
    1 Comment
    • কোন কারনে কোন কারনেই
      ফেরানো গেলোনা তাকে
      ফেরানো গেলোনা কিছুতেই
      কোন বাঁধনে কোন বাধনেই
      বাঁধা তো গেলো না তাকেই
      বাঁধা গেলো না কিছুতেই

Skip to toolbar