Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিক্ষকের মনের আকুতি

    নৈরাজ্যের পথে হাঁটে শিক্ষা,
    রাজনীতির শিকলে বাঁধা ধরা,
    শিক্ষকেরা শুধু নিঃস্ব ও বঞ্চিত,
    স্বপ্নগুলোও যেন হলো মরা।

    স্বাধীনতার পঞ্চাশ পেরিয়ে গেছে,
    তবুও কোথায় সোনালি দিন?
    শিক্ষাক্ষেত্রে এখনও নৈরাজ্যের পথে,
    কোন পথে পাবো আলোর বিন?

    নেতা, রাজা, অভিভাবক মিলে,
    সাজায়েছে সব কিছুর খেলা,
    কিন্তু শিক্ষক রইল তৃষ্ণার্ত,
    নিরাশার পাতা পুষ্পমালা।

    ক্ষুধার্ত আমি কীভাবে শেখাবো,
    শিক্ষার্থীর মনে মানবতা?
    নিজেই তো পাইনি অধিকার,
    কি করে গড়ি পূর্ণতা?

    কীভাবে আমি গড়ি মানুষ,
    যখন নিজেই মানুষ নই?
    অর্ধেক জীবন কেটে যায়,
    অর্ধেক স্বপ্নও পূর্ণ হয় না ঐ।

    শিক্ষার আলো নিভছে যেখান,
    অন্ধকারেই মিশে যায় প্রাণ,
    শিক্ষা, দীক্ষা সব হারিয়ে,
    শিক্ষকেরা রইল অপমান।

    দায়িত্ব তোমার, হে রাষ্ট্র,
    শিক্ষককে দাও শ্রদ্ধার স্থান,
    মনে রেখো, তার আলোয় জ্বলবে,
    তোমার সন্তানের শিক্ষার মান।

    6
    2 Comments
Skip to toolbar