-
উত্তরবঙ্গে বন্যা
★রিয়েল আবদুল্লাহভারতীয় গন্ধহীন বন্যায়—
সারমেয়গুলো আসে না নিতে জলের খবর,
জলের নথিপত্রে বুঝি মৎসের ঘ্রাণ
উত্তর পৃথিবীতে পাহাড় চেরা ঢলে নূহের প্লাবনজলভীতি খুব—সম্ভবত ডুবে যাবার শঙ্কায়
সারমেয়গুলোর আর নেই ঘেউঘেউ
পা চাটে রাতদিন কাক দুপুর আয়েসে ঘুমায় ।মঙ্গাপীড়িত মানুষের দূর্ভাগ্য—নেই সংস্কার,
সংস্কারের মুলা—দর ১০০ টাকা কেজি।মুলার আশায় সারমেয় দৌড়ে ক্লান্ত অসাড়
প্লাবনে তাই চেতনাহীন—নিখোঁজ সংবাদ
আমি খুঁজছি ষান্ডার তেল—যদিবা চেতনা ফিরে।আত্মসাৎকৃত ত্রাণের পয়গাম রটে যায়,
দাতাদের বিশ্বস্ততার জমিনে কোদালের কোপ,
রাখাল ডাক ডাকলে আর আসবেনা গ্রামবাসী
জেনে গেছে সারমেয়র দঙ্গল—নেতিয়ে পড়েছে তাই।জেনে রাখো রাষ্ট্রের সাথে হটকারিতা
আর জনগণের সাথে হটকারিতা এক নয়।জনগণের সাথে হটকারিতা সহ্য করে না ইশ্বর
একদিন বিপুল স্রোতে প্লাবনে তলিয়ে যায়
ভন্ড কপট আগ্রাসী অসাড় সারমেয় চিৎকার।
Friends
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
Drako Shajib
@drako
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
Asif Rahman
@asifaaron62
সা দি য়া (নন্দিনী)
@nandini
Kanej-Roksana
@kanej-roksana
মারুফ হাসান মাইয়ুফ
@al-maroof-hasan
যুবক অনার্য
@jajan
নোমান খালভী
@nomankhalovi
