Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    • 2 years ago

    শোনো মহাজন
    _কিশোর কনক

    শোনো মহাজন
    আমরা অনেকজন`
    আমরা শত-হাজার-আমরা লক্ষ-কোটি
    অস্ত্রধারীর ঘাটি
    করে দেবো ধ্বংস
    এই যুদ্ধ মরণ পণ ♪||

    দেশটা কারো বাপের না
    ফ্যাসিবাদের কারখানা
    আমরা দেবো গুড়িয়ে।
    স্বৈরাচারীর পুলিশ শোন
    পালানোর পথ নাই এখন
    রক্তের উপর দাঁড়িয়ে।
    বাংলাদেশ রিমান্ডে আজ এখন♪||

    দেশের কোনো ধর্ম নেই
    দল মত ধর্ম নির্বিশেষেই
    সবার প্রিয় বাংলাদেশ।
    আনবো আমরা স্বাধীনতা
    লাল সবুজের পতাকা
    দেখে নিও দরবেশ।
    সুবোধ আর পালিয়ে যায় না এখন♪||

    গুলি করি মরে একটা
    একটাই মরে স্যার বাকিডি যায়না
    ফ্যাসিবাদী পুলিশ কয়।
    রক্ত গরম মাথা ঠান্ডা
    ছাত্র জনতা আওয়াজ উঠা
    এক দফার হোক বিজয়।
    আদেশক্রমে সাধারণ জনগন♪||
    [ গানের কবিতা ]
    27, 🄹🅄🄻🅈 2024 – 🅃🄾
    𝟙𝟜, 𝕆𝕔𝕥𝕠𝕓𝕖𝕣 𝟚𝟘𝟚𝟜 |
    𝕄𝕠𝕙𝕒𝕞𝕞𝕒𝕕𝕡𝕦𝕣,𝔻𝕙𝕒𝕜𝕒

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar