-
তুই যে আমার আন্ধার রাইতে পূর্ণিমারই চাঁন
তোর লাগি তাই প্রাণটা সদাই করে রে আনচান
বুঝিস আমায় যত রে ভুল
তোর লাগি প্রাণটা ব্যাকুল
তোর লাগি রাখবো বাজি জান
জানে মান
তোর লাগি জান কোরবান।।তোর কাজল কালো আঁখি আমায় নিশিদিনই টানে
তোর গোলাপ সুরত বদন নিতি তীর মারে হায় প্রাণে
তোর গোলাপি পাপড়ি
তোর কানেরই মাকড়ি
ঘায়েল করে আমার এই পরাণ।।তোর মুখচোরা ওই লাজুক হাসি তোর ও গালের টোল
এই পরাণের প্রেমের গাঙে দেয় রে সদাই দোল
হয়ে গেলাম আমি সাড়া
শান্তশিষ্ট গোবেচারা
তোর প্রেমে যাবে বুঝি মান।।4 Comments

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!