Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • **”ডিপফেকের আয়নায়”**

    ঘুম ঘুম চোখে সকালে ফেসবুকে ঢুঁ,
    এক মুহূর্তে যেন জীবনের বুনো ঝড়।
    ভিডিওতে আমিই আছি, তবু আমি তো নই,
    কণ্ঠের প্রতিধ্বনি যেনো বিষাদের ছড়।

    বিশ্বজুড়ে ছড়ায় নিন্দার কটূক্তি,
    বন্ধুরা মুখ ফিরিয়ে ঘৃণা করে পোস্টে।
    অজানা এক নকল আমি, কোথাও নেই শান্তি,
    শাস্তির দাবিতে সবাই জাগে অসন্তোষে।

    ডিপফেকের জালে বন্দি, সত্য-মিথ্যার তফাত,
    অচেনা প্রযুক্তির কপটতায় নিখুঁত মুখাবয়ব।
    গভীর জ্ঞানের মোড়কে লুকিয়ে ফাঁদ পাতা,
    আমার অস্তিত্ব আজ শূন্যে, নেই কোথাও রক্ষাবলয়।

    শ্যালোফেকের আরও একরূপ—গতি পরিবর্তনের খেলা,
    ধীর করে মাতাল, দ্রুত করে হিংস্র বৃত্তি।
    এই ফাঁদে পড়ে নিঃস্ব কত নাম, কত চেহারা,
    ডিপফেকের আয়নায় আমরা শুধুই ছায়ার গীতি।

    সত্য-মিথ্যার দোলাচলে হারিয়ে যাই বারবার,
    প্রযুক্তির আলোতে নেমে আসে ছায়ার অন্ধকার।
    নকলের এই খেলায় শেষ কোথায় কেউ জানে না,
    ডিপফেকের আয়নায় আজ বিভ্রান্তি ছাড়া আর কিছু নেই খোঁজার।

    4
    1 Comment
Skip to toolbar