Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • তুমি তখন অন্য রকম

    তুমি তখন অন্য রকম,
    ভীষণ রোদে অন্য রকম; খোদার কসম।
    তোমার শাড়ির আঁচল জুড়ে অন্য রকম।
    দুঃখ বোনা চিরহরিত ভালবাসায়
    মুগ্ধ চোখে চেয়ে দেখায় জনম জনম; অন্য রকম।
    গায়ের ভাঁজে ঘামের ছোঁয়ায় অন্য কারো, অন্য রকম।
    শীতের রাতে বইয়ের পাতায় ,
    মুখ লুকিয়ে ছবির মতো,
    চোখের জলে,
    গত রাতের দুঃখ যাপন; অন্য রকম।
    সবার মতো ঘরের কোণে লুকিয়ে থাকা,
    আড়াল হওয়া ভালবাসায়,
    আয়না জুড়ে খুঁজে ফেরা,
    নিজের কাছে, নিজের মতো; অন্য রকম।
    শরত শেষে নোনা জলের,
    স্মৃতির শিকার, বিকেল বেলায়,
    গভীর চোখে দূর সীমানায় ঢেউ এর স্রোতে,
    কেমন যেন হারিয়ে যাওয়া; অন্য রকম।
    কলস জুড়ে ক্যামেলিয়ায়,
    সাঁঝের বাতি জ্বলিয়ে তুমি,
    কপাল মাঝে টিপটি এঁকে গানের সুরে হারিয়ে তুমি,
    কাকে খোঁজো অন্য ভাবে; অন্য রকম?

    2
    1 Comment
Skip to toolbar