-
প্রথম দেখায়
তোমার আমার প্রথম দেখায়, প্রথম প্রণয়ে, প্রথম গোপনীয়তায়,
মিশে থাকে এই সব ক্ষুধার আর্তি,সভ্যতার ধংসস্তুপ।
মিশে থাকে মুক্ত বাণিজ্য, পাশ্চাত্য, প্রাচ্য দর্শন।
আর থাকে বান ভাসী মানুষের আহাযারি, তরুনীর আর্ত চিৎকার।
নাগরিক রোদে মিশে থাকা ক্ষোভ, ঘৃণা, কাম, কামনা।
সেখানে মিশে থাকে উচ্চ অট্টালিকা, মিলের সাইরেন, ব্ল্যাক আউটের পূর্ণিমা।
নদীর গন্ধ, সাগরের স্রোত, গ্রাম্য বালিকার অবাধ সাঁতার।
বাতাবী লেবুর গন্ধ, অমল বালকের হারিয়ে যাওয়া লাঠি লজেন্স, ঘুড়ির নাটাই।
তোমার আমার প্রথম দেখায়, প্রথম প্রণয়ে, প্রথম গোপনীয়তায়,
মিশে থাকে কর্পোরেট বাণিজ্য, শেয়ার বাজার, দামি ঘড়িতে দামি রেস্তোরা।
মিশে থাকে বহুজাতিক কবিতা, বিশ্বায়ন, উত্তর আধুনিকতা।
আর থাকে গোপন রাত্রি, পবিত্র চুম্বন, এয়ার পোর্ট আর
নিষিদ্ধ গন্ধম ফলের মতো নিষিদ্ধ উলঙ্গ সঙ্গম।
তোমার আমার প্রথম দেখায়, প্রথম প্রণয়ে, প্রথম গোপনীয়তায়,
মিশে থাকে প্রণয়, বিরহ, জাগতিক বাহুল্য, বুদ্ধের নির্বাণ আর ভবিষ্যতের আগমনী বার্তা তার,
যে তোমার ভেতরে গভীরে বেড়ে উঠবে, মাতৃত্বের প্রথম মায়া মাখানো,
ভবিষ্যতের প্রয়োজনীয়তায়।
তোমার আমার প্রথম দেখায়, প্রথম প্রণয়ে, প্রথম গোপনীয়তায়,
সব কিছু মিশে থাকে, মিশে থাকে মহা কাল, নিয়তি,মৃত্যুর তিতকুটে স্বাদ আর শাশ্বত ভালোবাসা।5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শুভকামনা