Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • **কবিতার নাম: ভেতরের মানুষ**

    মানুষের ভেতরে লুকায় মানুষ,
    কখনো নিষ্পাপ, কখনো নিষ্ঠুর দানবের কুহক,
    বাহিরেতে মায়াবী মুখোশের হাসি,
    ভেতরে লুকিয়ে শত শত তৃষ্ণার্ত পাপের ক্ষুধা।

    কেন আসে হিংসা, কেন ক্রোধে ভরে মন,
    অন্যের সুখ দেখিতে কেন লাগে বিষাদে রঙিন আঁচল?
    স্বার্থের আড়ালে হারিয়ে যায় মানবতা,
    চুপিসারে হাসে ভেতরের অন্ধকার।

    আমরা যে সত্যিকারের মুখ খুঁজে ফিরি,
    আয়নার পেছনে সেই মুখ লুকানো,
    ভুলের আবরণে ঢেকে রেখেছি তাকে,
    যদি দৃষ্টির আড়ালে সত্যের আলো জ্বলে।

    ভেতরের কুৎসিত মানুষটি শান্ত করতে চাই,
    নিজের ভুলের ভার মেনে নিতে হবে দায়।
    সহানুভূতি আর ক্ষমার আলোর পথ ধরে,
    বিবেকের কণ্ঠে বাজবে সত্যের সুর।

    আসুক সাহস, আসুক সৎ শক্তি,
    অহংকারের মুখোশ ছেড়ে আসল মানুষ হই।
    প্রতিদিন একটু একটু করে,
    বড় হোক সুন্দর মানুষটি অন্তরের গহীনে।

    ভেতরের কুৎসিত মানুষটিকে দমন করিয়া,
    আলোয় ভাসুক জীবন; মন হোক পূর্ণ শান্তিতে,
    বাহিরের সুন্দর হোক ভেতরেরও প্রতিচ্ছবি,
    সেই মানুষই তো আসল, সত্যিকারের মানুষ।

    2
    2 Comments
Skip to toolbar