Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • স্বপ্নভঙ্গ

    দ্বিধাহীন, নিঃসঙ্কোচে,
    আমরা বেঁচে আছি এক আকাশ তারাদের নিচে।
    এখানে নিরন্তর সংগ্রাম।
    কাম, ক্রোধ, লোভ, পাপের প্নক্তিতে রচিত প্রেমের আলেখ্য।
    এখানে মিথ্যের ইতিহাস।
    পারস্পরিক শত্রুতা, মিত্রতা এবং নিরন্তর যুদ্ধ।
    এখানে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মিথস্ক্রিয়ায়,
    আমাদের লুকিয়ে থাকা, হারিয়ে যাওয়া।
    যুদ্ধাহত সৈনিকের মতো,
    কাঁচঘরের বাঙ্কারে আমাদের পাশা পাশি শুয়ে থাকা,
    ইথারের তরঙ্গে তরঙ্গে টেলিপ্যাথির ভাষায় কথা বলা।
    কল্পনায় অথবা অলৌকিক বাস্তবতায়।
    এখানে মৃত্যুর মিছিলে,
    আমরা ছুটে যাই হেমন্তের নবান্নে।
    ঘরে ফিরে পরস্পরের খোঁজ নেয়া।
    সারাদিনের ফসলের চাষাবাদ, হেমন্তের পাকা ধানের ঘ্রাণ,
    আর স্বচ্ছ পুকুরে রুপোলী ঝিলিক তোলা পোণা মাছের অবাধ সাঁতার।
    বাতাবী লেবু আর লঙ্কার ঝালে ফ্রিজের বাসি তরকারিতে,
    তোমার আমার সুখের সংসার।
    ঈশান কোণের মেঘে ঝড় নেমে আসে,
    বাধ ভেঙে ঢুকে যায় প্লাবনের জল,
    স্বপ্নের নার্সারির গোপন গভীরে।
    ভেঙে যায় আমাদের সাজানো সংসার,
    মিথ্যে কথার বাসর।
    ঘুম ভেঙে জেগে দিখি,
    নেই নেই, তুমি নেই, আমি নেই, কেউ নেই,
    নেই আমাদের সিসিফাসের আশ্বাসে,
    বুকের ভালোবাসা আর গভীরে।
    নেই,নেই, কোথাও কেউ নেই,
    প্রকাশ্য নগ্ন দিবালোকে আমি আবারো একা।

    2
    3 Comments
    • আমরা বেঁচে আছি এক আকাশ তারাদের নিচে।
      এখানে নিরন্তর সংগ্রাম।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar