Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years ago

    আবার পুরনো স্মৃতির উঠোনে আসর
    উল্টো রথে এসে মুখোমুখি পরস্পর
    অনেক সময় নিয়ে অবশেষে একদিন
    গানগুলোও বেজে ওঠে নতুন -প্রাচীন
    জীবন অদ্ভুত এক আকাশ
    নিরন্তর সুদীর্ঘ ছোট্ট প্রকাশ
    গল্পরা ফিরে আসে বারবার
    অবসরে হ’য়ে যায় একাকার
    তবুও মিথ ভেঙে অনিয়মিত
    হারিয়ে অশ্বথু পথে আজও নির্বাসিত
    তোমার যখন ইচ্ছে চলে যেতে পারো
    ফিরতে চাইলেই তবে ফিরো
    এখন সকল খেলা শেষে
    কতো রংবেরঙের দেশে
    এসেছে বর্ষা ভালোবেসে
    পুরনো নতুন চোখে
    ঝলমলে দিবালোকে
    রাঙিয়ে রেখেছি মন
    আকীর্ণ করি জীবন
    কবিতার প্রেমে
    তুমি নির্লিপ্ত মনন

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 19 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা তুলট মঞ্চকে

Skip to toolbar