Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 7 months ago

    পাগল চাই🤣আসল পাগল!
    -জাহিদুল জামি
    (বর্তমান রাজনীতির হালচাল)

    পাগল আমাদের চাই,
    কিছু আমদানি করা সদ্য পাগল চাই।
    একেবারে টাটকা, ভেজালমুক্ত পাগল!
    যে পাগল ভর দুপুরে রিকশা নিয়ে সমুদ্র পাড়ি দিতে চায়,
    বা বৃষ্টির মধ্যে ছাতা ছেড়ে নাচতে নামে,
    সেই পাগল আমাদের দরকার।
    পাগল ছাড়া দুনিয়া চলে না।
    পাগলরাই তো আইন ভেঙে
    বিজ্ঞান বানায়!
    পাগলরাই বলে, “এখন উড়তে শেখো,
    আমি ক্ষমতায় গেলে জনগনকে মুড়ির মোয়া হাতে দেব,
    নাহলে ভবিষ্যতে হাঁটতে ভুলে যাবে!”
    তাদের পাগলামি দেখে আমরাও
    সকালে চা পান করি
    আর ভাবি, “এভাবে আমিও উড়তে পারতাম…”
    কিন্তু সাবধান!
    সব পাগল এক রকম না!
    যে পাগল গাছে উঠে নেমে বলে,
    “আমিই চাঁদের রাজা,”
    তাকে দিয়ে চিড়িয়াখানা চলতে পারে,
    দেশ নয়।
    তবে পাগল নির্বাচনে সতর্ক থাকতে হবে।
    যে পাগল শালপাতায় ভাত খায়
    আর গম্ভীর মুখে বলে,
    “এই তো প্লাস্টিক মুক্ত পৃথিবী!”
    তাকে চিনে রাখতে হবে,
    কারণ সে-ই পারে ভবিষ্যতের টিকিট কেটে দিতে।
    পাগল চাই,
    যারা বাঁশের সাঁকো পেরিয়ে সেতু বানাতে শেখায়।
    তারা বলে, “একদিন তুমি পাগল হবেই!”
    তাই তো তারা প্রেরণা।
    তবে পাগলামিরও একটা মাত্রা থাকা চাই।
    না হলে সবাই লুঙ্গি পরে মঙ্গলযানে উঠবে!
    পাগল আমাদের দরকার।
    পাগলদের দরকার।
    কারণ পাগলরাই তো হাসায়,
    তারা স্বপ্ন দেখায়,
    তারা বলে, “জীবনটা এক্সপেরিমেন্ট,
    দেখো কী হয়!”

    তাই পাগল চাই,
    একেবারে আসল পাগল।
    সেই পাগল,
    যার পাগলামিতে
    দুনিয়া বদলাবে,
    কিন্তু হাসিটা থাকবে একই।

    ১৭.১১.২০২৪

    1
    2 Comments
    • জেমি, কেমন আছো। অনেকদিন পর তোমার লেখা পড়লাম। অনেক ভালো লাগলো। শুভকামনা।

      • বেঁচে থাকার নাম যদি জীবন হয় বলতে পারো ভালই আছি, সুখেই আছি। ❤

Skip to toolbar