Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    1 year, 6 months ago

    বাবা
    লেখক আহসান আহমেদ খবর পেয়েছেন তার মেজ মেয়ে আসিফকে বিয়ে করার জন্য খেপেছে। সেই থকেই তিনি প্রচন্ড অস্থির হয়ে আছেন; একের পর এক সিগারেট টানছেন। আসিফকে তিনি ফোন করে নিষেধ করে দিতে পারেন। কিন্তু আহসান সাহেব আসিফকে সরাসরি বলতে চান। এসব কথা কি
    ফোনে বলা যায়! এই মেয়েটাকে তিনি খুব ভালবাসেন। বাবা দ্বিতীয় বিয়ে করেছে এই জেদেই মেয়ে হয়তো আসিফকে বিয়ে করতে চাইছে। আসিফ ভাল ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায়। কিন্তু আসিফ বিবাহিত।

    লেখক সাহেব গত চার বছর ধরে উত্তরাতে একটি অ্যাপার্টমেনে্টে থাকেন। দু’মাস আগে তিনি দ্বিতীয়বার বিয়ে করেছেন। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়েছে। প্রথম পক্ষের তিন মেয়ে ও এক ছেলে তাদের মায়ের সঙ্গে থাকে ধানমন্ডিতে। কি আশ্চর্যে্যর ব্যাপার তার মেজ
    মেয়ে বর্ষার সঙ্গে নাকি অনেকদিন ধরে আসিফের সম্পর্ক। আহসান সাহেবের স্ত্রী চা নিয়ে আসলেন। তিনি কোন কথা না বলে চায়ের কাপটা নিলেন। একটু চা ছলকে তার গায়ে পড়লো। তিনি বারান্দায় বসে সামনের মাঠটা দিকে তাকিয়ে রইলেন। সিনেমার রিলের মতো একের পর এক
    স্মৃতি তার মাথায় হানা দিল।

    এই সমস্যার কথা কাকে বলবেন তিনি। তার মেয়ে একটা বিবাহিত লোকের বউ হবে। বাবার সঙ্গে জেদ করে নিজের জীবনকে সমস্যায় ফেলবে-তিনি ভাবতে পারছেন না। ভালোবাসা, প্রেম এইসব কী এতটুকুন মেয়ের বোঝার বয়স হয়েছে? যে কোনভাবে এই বিয়ে বন্ধ করতে হবে।
    তিনি রাতে ভাত খেতে পারলেন না। প্রথম স্ত্রী বা বর্ষার সঙ্গে কথা বলতে পারলে ভাল হতো। বর্ষাকে তিনি সমস্যাটি বুঝিয়ে বলতে পারতেন। কিন্তু মেয়েতো তার সঙ্গে কথা বলে না।

    হঠাৎ মনে পড়লো ভালবাসা ও প্রেম নিয়ে কি বলতেন বর্ষাকে? তার জীবনে এই নতুন বিয়ে, প্রেম ও ভালবাসা-এর উৎস বিছানা। বিছানা থেকেও শুদ্ধ প্রেমের উৎপত্তি হতে পারে। মেয়েকে তিনি এ সবের কি বোঝাবেন। মন থেকে প্রসঙ্গ পাল্টে ফেলেন তিনি।

    সকাল হতেই ছোটেন শাহবাগে আসিফের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। পথে জ্যাম আর জ্যাম। প্রচন্ড বিরক্ত হলেন তিনি। ষোল বছরের বড় আসিফের সঙ্গে কি সম্পর্ক বর্ষার? এত ছোট একটা মেয়ে কিছুদিন আগেও যে বেনী দুলিয়ে স্কুলে যেত সে কিভাবে বিবাহিত একটি লোকের বউ হবে?

    তার দ্বিতীয় স্ত্রী বর্ষার বয়সী। কিন্তু বর্ষার সঙ্গে তার আকাশ পাতাল পার্থক্য। এখনো বর্ষার মা তাকে মুখে তুলে খাওয়ায়। এসব ভাবতে ভাবতে চোখ ভিজে যায় আহসান আহমেদ নামক ঔপন্যাসিকের। বাইরে ঝুম বৃষ্টি নেমেছে। গাড়ির জানালা খুলে দিলেন তিনি। বৃষ্টির ঝাপটা লাগে তার গায়ে।

    মনে মনে বলেন, ‘মামনি তুমি সুখি হও। সুখে থাক। বাবাকে কষ্ট দিতে গিয়ে নিজে কষ্ট পেও না।’

    4
    1 Comment
    • বিয়ে একটা ধোঁকা; উভয়ের জন্য! তবু এই নিয়ে কত কাব্য। সুন্দর গদ্যের জন্য অভিবাদন।

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar