Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • **কবিতার নাম: “বাংলার বিশ্ব ঐতিহ্য”**
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২১/১১/২০২৪

    বাংলার বুকে ছড়িয়ে আছে ঐতিহ্যের মান,
    স্মৃতি জাগায় প্রতিটি ইটে প্রাচীন ইতিহাসের গান।
    বাগেরহাটের মসজিদ নগর, সমৃদ্ধি যেখানে কথা কয়,
    সোমপুর মহাবিহার, বৌদ্ধ ধ্যানের আলো রয়।

    সুন্দরবনের গহীন বন, বাঘের গর্জনে ভরা,
    প্রকৃতি আর জীবনের মেলবন্ধন, মধুর সুর ধরা।
    দার্জিলিং রেলের শিস, পাহাড়ের বুকে বয়ে যায়,
    শান্তিনিকেতনের শিক্ষা ভূমি, রবির আলো ছড়ায়।

    বাউল গানে হৃদয়ের বাণী, মুক্তি যেখানে মেলে,
    জামদানির নকশায় খুঁজে পাই শিল্পের অপার জ্যোতিঃমেলে।
    মঙ্গল শোভাযাত্রায় রঙিন পথে নববর্ষের ডাকে,
    শীতল পাটির পরশে বাংলার ঐতিহ্য থাকে।

    ঢাকার রিকশা, রঙের বাহার,
    চিত্রিত স্বপ্নের পথে দেয় সবার সঙ্গিবার।
    রমজানের ইফতারে মিশে আছে সংস্কৃতির সুর,
    কলকাতার দুর্গাপূজায় জ্বলে উৎসবের আলো পূর।

    আর আছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ,
    ৭ই মার্চের বাণীতে জাগে মুক্তির প্রতীক্ষার গান।
    এত ঐতিহ্যের বন্ধনে বেঁধেছে বঙ্গের মাটি,
    প্রতিটি কোণে জ্বলছে আলো, ইতিহাসের পাঁটি।

    এসো সুরক্ষায় থাকি বদ্ধপরিকর,
    এই ঐতিহ্য যেন চিরকাল হয় অমর।
    বাংলার গৌরব, বাংলার প্রাণ,
    বিশ্বের মানচিত্রে বাংলার সম্মান।

    6
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 23 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar