-
ক্যানভাসে কিছু নেই
বিষণ্ণতার শাদা কালো ক্যানভাসে,
তোমাকে রঙে রঙে আঁকি।
তোমার চুলে, চোখে, অস্পশওষ্ঠে, কপালে,
গ্রিবায়, নাভিমুলে, স্তনে,
ওষ্ঠে, অধরে, নিতম্বে, কালো তিলে, দেহের বঙ্কিম ভাঁজে,
গভীর চুম্বনে, সঙ্গমে,
তোমার ছবি আঁকি।
ছবি আঁকি তোমার নশ্বর দেহের অন্তরালে শাশ্বত হৃদয়ে,
লুকিয়ে রাখা ক্ষোভ, যন্ত্রণা, ব্যাথা, বেদনা, ক্রোধ, কাম,
রিপুর তাড়না, স্বাধীনতা আর অব্যাক্ত ভালোবাসা।
এই ছোট্ট ক্যানভাসে কি সব ধরে রাখা যায়।
প্রতিরাতে বিনিদ্র রজনীর শেষে,
আমি আঁকা ছবি চেয়ে দেখি নেই নেই কেউ নেই,
নেই নেই কিছু নেই।
প্রান নেই, ভালোবাসা নেই,
আদর নেই সোহাগ নেই।
অবেলার শাক ভাত নেই।
গোধূলির পথ চলা নেই।
শীতের রাতের গরম কফির কাপে নেই,নেই, তোমার উষ্ণতা নেই।
যা দেখেছি মনের চোখে তার কিছুই ওই ক্যানভাসে নেই।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!