-
শিল্পী
আজ বাসা বদল হবে। গোছগাছ চলছে গত চার পাঁচ দিন ধরে। এ বাড়িটাতে শিল্পী অনেকদিন ধরে থাকছে। শিল্পীর স্বামী অস্থির স্বভাবের মানুষ। আজ এটা করছে তো কাল আরেকটা। কিন্তু শিল্পী কৌশল করে বাসা বদলাতে দেয় নি তাকে। বাড়িওয়ালার বউয়ের সঙ্গেও তার একটা
স্পেশাল খাতির আছে। শিল্পী এক কাপ চা খেতে খেতে পুরো ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখছে। বিকেলে ট্রাক আসবে। এখন তেমন কান ব্যস্ততা নেই। শিল্পীর স্বামী ও দেবর অফিসে চলে গেল।রান্নাঘরে একটা মাটির মালসা পরে আছে। নতুন বাসায় ওটা নেওয়া চলে না। শিল্পীর খুব মায়া লাগে মালসাটার জন্য। ধুয়ে মুছে জিনিসপত্রের একটা ঝুড়িতে ঢুকিয়ে দিল সে মালসাটা। এ সংসারের প্রতিটা টুকরার জন্য শিল্পীর অনেক মায়া। শিল্পীর স্বামী মালসাটা দেখলে হাসাহাসি করতে পারে
আবার রেগেও যতে পারে।বারান্দায় ফুলের টবগুলোর এক কোনায় কতগুলো ভাঙ্গা বাসন রাখা আছে। শিল্পীর বিয়েতে দেওয়া চাচার উপহার। সংসারে ভাঙ্গা জিনিস রাখলে অমঙ্গল হয়-এ বিশ্বাসে শিল্পী ওগুলো ফেলতে পারেনি। শিল্পী ভেবেছে বাসনগুলো সুপারগ্লু দিয়ে জোড়া দিয়ে ওগুলোতে গাছ লাগাবে।
দ্রুত শিল্পী ওগুলো ধুয়ে ফেলে কাপড় দিয়ে মুছে পেপার মুড়িয়ে নিজের কাপড়ের ব্যাগে ঢুকিয়ে রাখে। সংসারে একটু লুকোচুরি খেলতে হয়। সব কথা সাইকে বোঝানো যায় না। দশটা ডিনার সেটের চেয়েও ভাঙ্গা বাসনগুলো শিল্পীর অনেক বেশি প্রিয়।1 Comment
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03


সুন্দর।