-
ও গো বন্ধু আমার
– আবুল হাসান তুহিনআলোর ঝর্ণাধারা ছন্দে বিভোর কাটবে আঁধার
স্বপ্ন ছুঁয়ে দেবো তোমার চোখে আমি বারবার
ও গো বন্ধু আমার।।এনেছি বারতা রাঙিয়ে দিতে আমি করি নিবেদন,
ভুলগুলো সব ফুল হয়ে যাক বেঁধেছি শক্ত বাঁধন।
সুখ পাখিটা এলো ফিরে সরিয়ে ব্যথা ভার,
স্বপ্ন ছুঁয়ে দেবো তোমার চোখে আমি বারবার,
ও গো বন্ধু আমার ।।গেঁথেছি সুখের মালা তোমাকে করব বরণ,
আলো ছায়া মনে পাশে থেকো সারা জীবন ।
বুক বেঁধেছি নতুন আশায় খুলে মিলনের দ্বার,
স্বপ্ন ছুঁয়ে দেবো তোমার চোখে আমি বারবার ,
ও গো বন্ধু আমার ।।
২৭/১১/২০২৪ /বুধবার

Abul Hasan Tuhen
Friends
abrar
@abrar
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kokeshas King
@kokeshasking
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
ইভান
@ivan
মো: ফারহান হাবীব
@farhan-habib
Masfi K
@masfi-mohammad
