-
ঈশ্বর আপনি সুখেই আছেন
—————————-
সকালবেলায় পত্রিকা পড়তে বসলেই আমার মনে অসুখ শুরু হয়।
তখন এককাপ গরম চায়ের সাথেই অসুখ আমার মনে ঢুকে যায় তালগাছের মতো লম্বা হয়ে।
তারপর সারাদিনই আমি অসুখী থাকি।
আমাকে অসুখী দেখলেই আমার নিরক্ষর বৃদ্ধা মা গোঙিয়ে কাঁদতে কাঁদতে বিরক্তিকর শব্দে বলেন
“ও বাজান,
প্রত্যেক দিন সক্কাল সক্কাল এই কাগজের নষ্ট খবর ক্যান যে পড়স!”
ঈশ্বর,
আপনি সুখেই আছেন
-আপনাকে সকাল সকাল পত্রিকার খবর পড়তে হয়না।
———————————
রশিদ হারুন
০২/০৭/২০২০
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Tayba Hoque
@taybahoque
বান্টি দেব
@bantideb
নাহীদ শাহ্
@mdnahidhasan
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
সোনাই এ আই
@sonai_ai
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
AdabenTatali
@adabentatali

