-
গত জন্মের স্বপ্ন
বর্ষা গেলে নবান্নের ধান শুকাইলাম,
সোয়ামী তবু আইলা না।
কোন দরিয়ায় নাও ভাসাইলা,
দিবস গেলো একাকী কাটিয়া।
ঘরের চালে ছন ফুরালো,
বানের জলে উনোন ভাসিল,
সোয়ামী তবু আইলা না।পরিযায়ী পাখির মতো আমরা একই শহরে থেকেও কতটা দূরে।
কিভাবে দিন গুলো চলে যায়।
ভেসে যায় বেনোজলে পরিচ্ছন্ন চরাচর।
দখিনের বাতাসে নকশা আঁকি, বৃত্তাকার ছন্দে ধারণ করি জাপিত জীবন।
তুমি চলে যাও ওই বরফের দেশে পরিযায়ী পাখির মতো।
বিরহ জেগে উঠলেও এ ভেবে ভালো লাগে,
হয়ত ফিরে পেয়েছ পুরনো উচ্ছলতা।
আমরা আমদের অতীতের নাগপাশ থেকে মুক্তি পাই নি কোন কাল,
তবু ভালো লাগে এই ভেবে তুমি অন্তত নিজের জন্য বেঁচে আছো, স্বপ্ন সাজাচ্ছো।
আমি মুঠোফোনে দেখি তোমার রূপকথা।
তারপর ফিরে যাই ওই পরিচিত ড্রইং বোর্ডে, আমার গোপন স্বপ্নের ল্যাবরেটরিতে।
আরো একটা নতুন নকশা আঁকি, মনে মনে তোমায় ভাবি।
ভালই লাগে এই শীতের রাতে কিভাবে দুজন ভিন্ন ভাবে নিজস্ব স্বপ্ন সাজাচ্ছি।প্রিয়া তোমার আমার আর একসাথে ঘর বাঁধা হল না,
তবু কিভাবে যেন এক অপূর্ব চক্রে দুজনের নিয়তি বাঁধা পরে।
তোমার, আমার, আমাদের।
স্বার্থপরের মতো ভাবি আর একবার স্বপ্ন সাজালে দোষ কি?
তুমি ভালো আছো দেখে ভালো লাগলো।
জীবনের অনেকটা পথ পেরিয়ে এলে বুঝি শৈশবের উচ্ছলতা কমে আসে,
আর শান্ত পরিণত হয়ে আসে হৃদয়।
তবু কোথায় যেন তোমার শূন্যতা এখনো হৃদয়ের গভীরে ইলশে কাঁটার মতো খোঁচায়।
তোমারও কি এরকম হয়?
আমার অভাবে মনের ভেতর কান্না জমে কি? বরফ গলা আইস ক্রিমের মতো।
হৃদদস্পন্দন কি একটিবারও এলোমেলো হয়ে ওঠে না?
একদমই না?
নাকি আমি ভুল ভাবি?বর্ষা গেলে নবান্নের ধান শুকাইলাম,
সোয়ামী তবু আইলা না।
কোন দরিয়ায় নাও ভাসাইলা,
দিবস গেলো একাকী কাটিয়া।
ঘরের চালে ছন ফুরালো,
বানের জলে উনোন ভাসিল,
সোয়ামী তবু আইলা না।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

চমৎকার