-
শাহাদাতুর রহমান সোহেল is with সা দি য়া (নন্দিনী) and 183 others
৪টি কোরিয়ান কবিতা সিজো:
উড়ি অনেক দূর
– শাহাদাতুর রহমান সোহেল১)
পাহাড়ের পথে খুঁজে ফিরি হারানো সে দিন –
তোমার হাসি ছিল যেন জীবনের মধুর গান:
তবুও ব্যথায় ভেঙে যায় সুখের স্বপ্ন রঙিন।২)
নদীর ধারে বসে থাকে চাঁদের মিষ্টি ছায়া –
তোমার ছোঁয়া খুঁজে ফিরে স্মৃতির ওই পাহাড়:
তবু ব্যথায় মিশে থাকে ভালোবাসার মায়া।৩)
নিঘুম চাঁদের আলোয় ছুঁয়ে যায় হৃদয়ের গভীরতা –
তোমার স্মৃতির মতোই অমলিন থেকে যায় সে রাত:
তোমার ই-বার্তায় ফিরে আসে মনের আকুলতা।৪)
তোমার হাসি মনে বাজে প্রেমের মিষ্টি মধুর সুর –
স্মৃতির ঢেউ আনে হৃদয়ে এক নীরব আহ্বান:
নিরাশায় ছোঁয়ায় আশার ডানায় উড়ি অনেক দূর।সিজো: সিজো (Sijo) হলো কোরিয়ান কাব্যের একটি ঐতিহ্যবাহী ধরন, যা প্রায় ১৩ শতকের সময় থেকে শুরু হয়েছিল। এটি একটি সংক্ষিপ্ত, গীতিময়, এবং গভীর ভাবসম্পন্ন কবিতা। সিজোর মূল বৈশিষ্ট্য হলো এর নির্দিষ্ট কাঠামো এবং চিন্তার গভীরতা।
সিজোর বৈশিষ্ট্য:1) সিজো তিনটি লাইনে লেখা হয়। 2) প্রতিটি লাইন সাধারণত ১৪-১৬টি সিলেবলে (যেমন: বাংলা শব্দে ২টি সিলেবল = বাং+লা, কবিতা শব্দে ৩টি সিলেবল= ক+বি+ তা) সীমাবদ্ধ। 3) প্রথম লাইনটি একটি বিষয় উপস্থাপন করে। 4) দ্বিতীয় লাইনটি সেই বিষয়ের ওপর ভাবনার গভীরতা আনে।5) তৃতীয় লাইনটি একটি চমকপ্রদ বা নতুন দৃষ্টিভঙ্গিতে বিষয়টির সমাপ্তি ঘটায়। 6) সিজোতে সাধারণত প্রকৃতি, প্রেম, জীবন, দর্শন, এবং আত্মার ভাবনাগুলো ফুটে ওঠে। 7) এটি সংক্ষিপ্ত হলেও গভীর আবেগ এবং চিন্তার প্রতিফলন ঘটায়। 8) সিজোতে ধ্বনিগত সুর আর ছন্দ থাকে, যা একে গীতিময় করে তোলে। কোরিয়ান সিজোতে অন্তমিল থাকে না। বাংলা সিজোতে এখানে অন্তমিল দেয়া হয়েছে সৌন্দর্য বৃদ্ধির জন্য।4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Noyontara
@bablee
মো: নাজমুল আখতার
@faith
তাজুল ইসলাম তপু
@euribook
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
সেলিনা বিনতে কারীম
@selina15
Alock
@alock



চমৎকার। আপনার এ ধরণের লেখা সর্বদাই সুখপাঠ্য।