Profile Photo

শাহাদাতুর রহমান সোহেলOffline

  • sr.sohel
  • একটি সনেট:
    শীতের সুখে
    -শাহাদাতুর রহমান সোহেল

    হিমেল হাওয়ায় শীতে ভরে শান্ত প্রান্তর,
    কুয়াশার চাদরে ঢাকা মাঠ, নদী, ঘর-বাড়ি,
    গাছের পাতায় জমে শিশিরে জুড়ায় অন্তর,
    প্রকৃতির বুকে যেন শান্তির মায়া ছাড়ি।

    রোদ মাখা সকালের আলোতে পাখির গান,
    দিগন্তে সূর্য ওঠে স্নিগ্ধতার মায়া নিয়ে,
    শীতের এ প্রহরে হিমে ঢাকা ঘাসের বিছান,
    প্রাণে ছুঁয়ে যায় এমন অনুভূতি দিয়ে।

    গরম চায়ের উষ্ণতা হাতে এনে সুখের পরশ,
    আলাপ জমে, হাসিতে মুখরিত হয় সকাল,
    কুয়াশা ঢেকে রাখে বনপথে সোনার দরশ,
    এ যেন পৃথিবী সেজেছে এক রূপকথার পাল।

    শান্ত শীতের মায়ায় হৃদয় ভরে অপার সুখে,
    প্রকৃতির স্নিগ্ধতায় হারাই, একা স্মৃতির বুকে।

Skip to toolbar