Profile Photo

Dhali MoinOffline

  • Dhali-Moin
  • Profile picture of Dhali Moin

    Dhali Moin

    1 year, 7 months ago

    ফেরারী জীবন ! কে করবে তার সংস্কার ??
    ================================
    অধিকারের ন্যায্য হিস্যা চাইতে গিয়ে ফেরারী জীবন এখন আমার।
    সম্পদের পচাশিঁ ভাগ এখন ও পনের শতাংশের সৌভাগ্যের হাতে ।
    ভুল সংশোধন করতে গিয়ে শুধু লেজ নিয়েেই টানাটানি ,
    বিশ্লেষনের জালে মূলখাদক উপেক্ষিত সেখানে ।
    টিকটিকির মতো গোগ্রাসে গিলছে সিন্ডিকেট খ্যাত প্রতিটি অধ্যায়।
    বিজ্ঞজনের অনুসন্ধানে কীটপতঙ্গের প্রতি শাড়াশী আক্রমণে
    দূষিত ব্যবস্থার কিঞ্চিত সংশোধন হলেও ,অক্ষত রয়ে যায় মূলধারা ।
    লেজখসা টিকটিকি মুসকি হেসে আবারও গিলতে থাকে অষ্টপ্রহর ।
    অধিকারের ন্যায্য হিস্যা চাইতে গিয়ে দিয়েছি জীবন ,
    অথবা হাসপাতালের বিছানায় মরণপণ যুদ্ধ প্রতিটি ক্ষণ ।
    কিসের জন্য , কাদের জন্য তাহলে এতো আয়োজন ????
    অধিকার আদায়ের পথে পিওন থেকে সর্বময় কর্তার ব্যারিকেড ।
    দ্রব্যমূল্যের উর্দ্ধগাতির বাজারে এই পারিতোষিক যথেষ্ঠ নয় ।
    “ ঘুষ বলবেন না , এটা সম্মানী “ -ঘোষনা দেয় অবলিলায় ।
    অথচ তাদের বিগত দেড় দশকে বেতন বেড়েছে গড়ে পাচঁবার ।
    ততধিক অধিকহারে বাড়িয়েছে তারা সম্মানীর হার ।
    কে করবে তার সংস্কার ????
    বাক স্বাধীতা হারিয়েছি জন্মাবধি
    সকলেই ক্ষমতায় বসে প্রকাশ করে আমার স্বাধীন সত্বার ।
    আমি স্বাধীন ! !!!!!!!!!!
    সত্যিই কি স্বাধীনতা আছে আমার ?
    হারিয়েছি বয়স । যোগ্যতা পরিমাপের নথিপত্র চাপা পড়েছে সম্মানীর নিচে ।
    মৌলিক অধিকার করায়ত্ব হয়েছে গুটি কয়েক রাজ কর্মচারীর হাতে ।
    রাজা যায় রাজা আসে –
    ক্ষমতার মাঠে পালাবদলে পরিবর্তন হয় গুটি কয়েক প্রহরীর মাত্র সেথায়।
    তবু শোষনের ক্ষমতা অটুট রয়ে যায় রাজ কর্মচারীর হাতে ।।
    ন্যায্য দাবীর বিপরীতে চাহিদার কম সম্মানী হলে চলে যায় অন্যের গোলায় ।
    অধিকারের ন্যায্য হিস্যা চাইতে দারস্থ হইনা এখন আর কারো ।
    কেননা আমার প্রাপ্য এখন ও অন্যের বগলদাবায় শৃংখলিত ।

    4
    1 Comment
Skip to toolbar