-
সম্পর্ক
– জে,এফ,সম্পর্কগুলো এখন যেন হাওয়ার মতো—
ছুঁতে গেলে ফসকে যায়,
ধরা দিতে চায় না।
আগে যেমন ছিল—
ঘন মেঘের মতো ভারী,
বৃষ্টি নামানোর মতো গভীর।
এখন?
সব কিছু যেন হিসেবের খাতায় বাঁধা,
কে কতটা দিল, কে কতটা নিল,
মায়ার মাপে কি হিসেব চলে?চায়ের কাপে ধোঁয়া উঠে,
কথা জমে না।
মোবাইলের স্ক্রিনে আঙুল চালাই,
তবু দূরত্ব কমে না।
একটা সময় ছিল,
একটা হাত ধরা মানে ছিল একশোটা কথা বলা।
এখন হাত ধরা?
সেলফি তোলার ভঙ্গি।আমাদের সম্পর্কগুলো যেন প্লাস্টিকের,
ভাঙলে শব্দ হয় না,
কষ্ট হয় না।
মন ভাঙা এখন আর তেমন ভারী কিছু নয়,
একটা নতুন বন্ধুত্বের রিকোয়েস্টই যথেষ্ট
আগেরটাকে ভুলে যাওয়ার জন্য।তবু কোথাও যেন একটু হাহাকার,
একটু অতৃপ্তি রয়ে যায়।
মনের ভেতর একটা প্রশ্ন—
এটাই কি সম্পর্কের শেষ ঠিকানা?
নাকি অপেক্ষা করছে একটা গভীর আবেগ,
যা এখনো সময়ের সাথে অদেখা?(২৮.১২.২০২৪)
2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


সম্পর্কগুলো এখন যেন হাওয়ার মতো—
ছুঁতে গেলে ফসকে যায়,
ধরা দিতে চায় না।………………বাস্তব অবস্থার যথার্থ প্রতিফলন।