-
শব্দজট
একটা জীবন কেমন করে পার করেছি,
কেউ জানে না, কেউ বোঝে না।
দু:খ মাখা পথের পথিক কোথায়, কাকে খুঁজে মরি,
কেউ জানে না, কেউ বোঝে না।
ঘর সাজাতে ঘর ভেঙ্গেছি, কেমন করে, খেলার ছলে,
কেউ জানে না, কেউ বোঝে না।
রাতের তারায় কি পেয়েছি, স্বপ্ন দেখে খুব কেদেছি,
কেউ জানে না, কেউ বোঝে না।
তপ্ত দুপুর, অগ্নি মিছিল, পিচ ঢালা ঐ ভ্রান্ত পথে,
কেউ জানে না, কেউ বোঝে না।
ফুলের ঘ্রাণে খাজনা দিলাম, ভুলের মাসুল,
তবু আমার মন ভরে না, প্রাণ ভরে না।
রাতের তারা সাক্ষী ছিলো নিকষ কালো নিরমলতার,
কেউ জানে না, কেউ বোঝে না।
ভোরের পথে শীতল বাতাস, স্নায়ুর চাপে, আঁকড়ে ধরে,
কন্ঠ নালীর নদের উজান,
কেউ জানে না, কেউ বোঝে না।
অনেকটা পথ পেরিয়ে দেখি হারিয়ে গেছে এক তারা টা
কেউ জানে না, কেউ বোঝে না।
রিক্ত হাতে পথের ধারে তাকিয়ে দেখি,
নদের জলে বান ডেকেছে, আকাশ খুব মান করেছে, আগের মতই অপরাধী,
কেউ জানে না, কেউ বোঝে না।9 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 31 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


শব্দজট একটি হৃদয়গ্রাহী কবিতা যা জীবন, স্বপ্ন, এবং ব্যর্থতার আবর্তে ঘুরপাক খাওয়া মানুষের মনের কথা বলে। এর প্রতিটি চরণ জীবনের গভীরতা ও সংগ্রামের প্রতীক, যা পাঠককে ভাবতে বাধ্য করে। কবিতাটি আরও কিছু সম্পাদনা পেলে নিখুঁত হতে পারত। তবুও, এর গভীরতা এবং আবেগ পাঠকের হৃদয়ে দাগ কাটবে।
কবিতাটি নিঃসন্দেহে চমৎকার। 🌟