-
পৃথিবীর যত জীর্ণ-শীর্ণ।
জান্নাতুন নূর সাহলা।পৃথিবীর যত জীর্ণ-শীর্ণ
যাক ঝরে সব ব্যার্থতা নিয়ে।
নব অঙ্কুরীত পত্রে নিয়ে
ফুুুুুুুুুুল শাখে ডাকে নতুন প্রভাত।
যা কিছু গেছে যাক চলে
যা আসবে তা সাজাতে হবে।
আসবে হয়তো বাধা বিকট বেশে
রুখে দিতে হবে ইবাদতে ও
দীর্ঘ কর্ম ও নিয়তের সুদৃঢ়তায়।
হাজারো তরুণ মুখ পানে চেয়ে
এস হে নবাগত বীর, ধর হাল
তুফান যদি আসে ধেয়ে,
যেও না কভু তরী ছেড়ে।
দেখ অগনিত মানুষ রোদন করে
দীর্ঘ শ্বাস ফেলে,করুন নেত্রে চেয়ে।
আজ যে ভিষন বিভিষীকা ডাকে
পাছে মরীচিকা উঠে ভরে।
পৃথিবী যত জীর্ণ-শীর্ন
যাক ঝরে সব ব্যার্থতা নিয়ে।
২০২৫ প্রভাতের রবির কোলে
হে বীর তুমি এসো,ধর হাল।
দেখ আমরা ভীরু-কাপুরুষদের দল
বিভেদের দৈন্য যে বড় করুনার
তাতে ঢেলে দেও ঐক্যর মধু।
আমরা আবার সাজাবো পৃথিবী
থাকবে না কন্দন, অনঐক্য ও
মজলুমের আর্তনাদ কভু।2 Comments
Friends
Md Mofiz
@mdmofiz
মো মবিনুল ইসলাম সিয়াম
@mobinulislam
MAHMUD HAYAT
@mahmudhayat
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Md. Lulul Al Marzan
@md-lululalmarzan
MD AKTER HOSSAIN
@mdakterhossain
M Abdul Haque
@mabdulhaque
নীরব মোস্তফা
@nirobota33gmail-com
MD. Imjamul Hoque Bhuiyan
@dpimjam

নতুন বছর আসুক নতুনের জয়গান নিয়ে। নতুন বছরের শুভেচ্ছা।