Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনামঃ বিদ্যা ও ধনের সার্থকতা
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ০৩/০১/২০২৪

    যে বিদ্যা কাজে লাগে না, থাকে পুঁথির ঘরে,
    সে বিদ্যা বৃথা বোঝা, জীবন চলে হারে।
    বইয়ের পাতা ভরা কথার যদি মর্ম না জানি,
    সে জ্ঞান কেবল শূন্য সুর, ব্যর্থতারই দানি।

    পরের ধন পরের হাতে, কাজে আসে না যা,
    তার চেয়ে শূন্য হাতেও শান্তি খুঁজে সখা।
    যা নিজের নয়, তা মিথ্যা, প্রয়োজনে বিফল,
    জীবন-পথে তা কখনো হয় না সার্থক ফল।

    বিদ্যা যদি থাকে শুধু পড়ার গণ্ডিতে,
    মনের জানালা খুলবে না তার আলো রশ্মিতে।
    চাণক্যের কথা আজও সত্য, বোধে রাখো তা,
    ‘পরের ধন ও গ্রন্থগত বিদ্যা সমান নিরর্থক স্রোতা।’

    বিদ্যার মানে সেবা করা, মানুষের তরে বাঁচা,
    ধনের মানে সাহায্য করা, অন্যের কষ্ট মুছা।
    চর্চা দিয়ে আত্মস্থ করি, দিই জীবনে প্রাণ,
    তবে বিদ্যা ও ধন হবে পৃথিবীর কল্যাণ।

    3
    1 Comment
Skip to toolbar