-
ভোরের বোধ
এই অবাক সময়ের নিস্তরঙ্গতায় ভেসে চলা সময়ে আমি কেমন মলিন বসে থাকি জলতিথির আলোড়িত আয়োজনে। এ কেমন বিষাদ, কেমন গভীর ধুসর আর্তনাদ জমে থাকে কণ্ঠনালীতে। যখন সব কিছু ভেঙে পড়ে তখন কিভাবে একাকী সাজাই এই প্রত্যন্ত স্বপ্নের বসত ভিটা। চারিদিকের সকল ক্লেদ ভুলে আমি নিরন্তর সৌন্দর্যের সন্ধানে রচনা করি বিক্ষিপ্ত পঙক্তিমালা। যখন সব কিছু প্রতি ক্ষণে ভেঙে পড়ে নদীর ভাঙ্গনের মতো তখন সহ্রসাব্দের শূন্যতায় আমার তাঁতে রচিত হয় স্বপ্নের আসমানি জমিন।
4 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


সব কিছু প্রতি ক্ষণে ভেঙে পড়ে নদীর ভাঙ্গনের মতো তখন সহ্রসাব্দের শূন্যতায় আমার তাঁতে রচিত হয় স্বপ্নের আসমানি জমিন।……………. চমৎকার লাগলো।