-
রাতের রূপকথা
রাত গভীর হতেই আমাদের এই কনক্রিটের বস্তিতে ছায়ারা ঘন হয়ে আসে। দূরবর্তী চার্চের ঘণ্টা ধ্বনি শুনতেই আমার দোতলার কক্ষের জানালা খুলে বাইরের বাতাসে শ্বাস নেই। আবার এসেছে ব্যবিলনের রাত মৃত্যুর মতো করুণ আর গম্ভীর। পাশের গলি থেকে একটা কালো বিড়াল নিচের রাস্তায় হেঁটে যায়। আমি জানালার পাশের সিঁড়ি দিয়ে নেমে আসি। আমার হাত এ অপূর্ব মরু গোলাপ, মুমূর্ষু। রাত গভীর হলেই এ শহর বদলে যায়। পরিচিত নেক্রোপলিস হয়ে ওঠে অরণ্যের হারানো সাম্রাজ্য। আমরা কয় জন রাতের অপেক্ষায় জেগে থাকি। আমরা নিয়ে আসি এখানে আমাজনের সবুজ, নীল নদের প্রবাহ, ব্যাবিলনের রাজপ্রাসাদ, আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি, নালন্দার গভীর রাত। আমরা একটি জাদুকরী মরু গোলাপ কে বাঁচিয়ে রাখবো বলে এত দূর অপেক্ষার পথ পেরিয়ে এসেছি। আমাদের শহরের সব গুলো স্ট্রিট লাইট নিভে গেলে এখানে এক প্রাচীন দেবীর ছায়ায় আমরা কয়েক জন নেমে আসি পথে। এ শহর তখন জাদুর শহর। আমরা পরস্পরের হাত ধরে হেঁটে যাই নতুন সাম্রাজ্যের খোঁজে। আমরা সফেন সমুদ্রের জলদস্যু সেজে দাপটে ঘুরে বেড়াই নগরের রাজপথে। এ আমদের হারানো সাম্রাজ্য, যেখানে এক দুখিনী মা বুকে অনেকটা কষ্ট নিয়ে তার একাকী ঘরে ঘুমিয়ে আছে আগের মতোই।
3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


রাতের ঢাকার আলাদা একটা রুপ আছে, সবাই এর সন্ধান পায় না। আপনার বর্ণনায় রাত্রিকালীন ঢাকার অনন্য রূপ উদ্ভাসিত হয়েছে। আপনি প্রকৃত নিশাচর, আপনাকে অভিবাদন।