Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 1 year, 10 months ago

    এখন রাত্রি নেমেছে অন্ধ আবেগে
    মানুষের জন্ম – মৃত্যুর আগে-পরের
    কুহেলি প্রহেলিকা ছেয়েছে ধুসর
    গভীর দিনগুলোতে
    নতুন সিম্ফনি নেই
    দিনরাত একাকার অন্ধকারে
    ইতিহাসের চক্রবুহ্যে
    পলাশীর প্রান্তর দেখি
    ইতিহাসে বারবার
    রক্ত যদি দূষিত শরীর নিয়ে
    মাথা কাটা দেহে দাঁড়ায়
    ঝুলে পড়ে চৈতন্যের দূর্গ
    সহস্র বছরের দগদগে শরীর
    আমাদের মনুষ্যত্বে করে চপেটাঘাত
    ইতিহাস ক্ষমা করে না
    সমুচিত জবাব দেয়
    বধির অন্ধের দেশে
    নেমে আসে দুঃখ ভাঁড়ার
    সুবিধাভোগী আর সুবিধাবাদী
    হ’য়ে যায় ছায়াহীন গোত্রহীন
    লেবাস হ’য়ে যায় ধর্ম
    আরও মানুষ পড়ে যায় দোলাচালে
    ইতিহাসের আস্তাকুঁড়ের ইতিহাস
    ফিরে আসে বারবার

    3
    2 Comments
    • সুবিধাভোগী আর সুবিধাবাদী
      হ’য়ে যায় ছায়াহীন গোত্রহীন
      লেবাস হ’য়ে যায় ধর্ম………………দারুন উপলব্ধি

Skip to toolbar