Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 5 months ago

    অশুচি
    – জে,এফ,

    ক্লান্ত ঘাসের পাতায় লেগে থাকে ধুলো,
    বাতাসে ভেসে আসে দূষণের কোলাহল।
    পথের ধারে জমে থাকে আবর্জনার গন্ধ,
    অশুচি মাটির বুকেও দেয় বিষাক্ত দণ্ড।

    নদীর জলে ফেলে দিই ময়লার বোঝা,
    স্বচ্ছতার বুক চিরে বয়ে যায় দুঃখের স্রোতা।
    গাছের পাতায় জমে থাকে ধোঁয়ার ছাপ,
    সবুজের কান্নায় ভিজে ওঠে নীরব ছাপ।

    অশুচি শুধু মাটিতে নয়, মনে গাঁথা,
    লোভ, হিংসা, মিথ্যে—সবই একাকার।
    শুদ্ধি খুঁজি হৃদয়ের অন্দরে,
    যেখানে বাঁচবে সবুজ, থাকবে পবিত্র আলোতে।

    তাই তো বলি, শুদ্ধ কর মনের আকাশ,
    অশুচি মুছে দাও প্রকৃতির স্নিগ্ধ আশ্বাস।

    (১০.০১.২০২৫)

    8
    7 Comments
    • অসাধারণ উপস্থাপন কবি শুভেচ্ছা রইলো 💗💗

    • Love: তাই তো বলি, শুদ্ধ কর মনের আকাশ,
      অশুচি মুছে দাও প্রকৃতির স্নিগ্ধ আশ্বাস।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অশুচি দূর হয়ে শুদ্ধ হোক পৃথিবী।

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar