-
প্রিয় বন্ধু
——————-
রাস্তায় বাহারি গাড়ি,
গাছে গাছে পাতা মরে
তুষার হয়ে ঝুলছে,
ফুটপাতে একটা দু’টো মানুষ,
প্রতিদিনই আমার ডাকবাক্স ভরে দেয় কানাডা পোষ্ট,
যতোটুকু চোখ যায়
চোখ ফিরে আসে সাদা তুষার নিয়ে।আহারে রিকশা,
আহারে মানুষের মেলা,
অনেক দিন দেখিনা বিদ্যুতের তারে কোন কালো কাক,
অথবা রাস্তায় বসে ঝিমানো অলস কুকুর,
বুকের ডাকবাক্সে নেই কোন চিঠি,
আর হাহাকার ভরা কারো ডাক
আহারে আমার ঢাকা শহর।বন্ধু চিঠি লিখিস
না হয় একবার ফোন করে জানাস-
‘আমাকে ছাড়া
কেমন আছিস তুই
আর আমার ঢাকা শহর?’প্রিয় বন্ধু
আমার বুকের ডাকবাক্স এখন সাদা তুষারে ভরা।
———
রশিদ হারুন
১০/০১/২০২৫
ক্যালগেরি, কানাডা3 Comments
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
Tayba Hoque
@taybahoque
বান্টি দেব
@bantideb
নাহীদ শাহ্
@mdnahidhasan
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
ডা.এম.এইচ.রহমান খান
@drmhrahmankhan
সোনাই এ আই
@sonai_ai
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
AdabenTatali
@adabentatali

Heart touching