-
শিরোনাম:– পরবাসের কান্না
গল্পকার:– মোহাম্মদ শাহজামান শুভ
তারিখ:- ১৫/০১/২০২৫
কলিং ভিসায় পঞ্চাশজন বাংলাদেশী এসে পৌঁছালো মালয়েশিয়ার কুয়ালালামপুর। বিন্ধার বন্দরে পা রাখতেই যেনো মনে হলো এক নতুন পৃথিবীতে এসেছে। তবে সেই নতুন পৃথিবী কোনো স্বপ্নের জায়গা নয়, বরং বাস্তবতার কঠিন কাঁটায় মোড়ানো। বিমানবন্দরে দুদিন কাটল, যেন বন্দি এক জগৎ। যদিও চলাফেরা করা যেত, তবুও মনের মধ্যে এক অজানা শঙ্কা আর একাকিত্বের বোধ।
দুদিন পর আদম দালাল আমাদের বিশজনের দলটিকে ফেক্টরিতে কাজ দিল। থাকার জন্য দেওয়া হলো একটি ছোট বাসা। দিনের পর দিন শ্রমের ঘাম ঝরিয়ে রাতের রান্না শেষ করে সবাই একসাথে বসে গল্প করতো। কিন্তু গভীর রাতে, একা হয়ে গেলে দেশ ও পরিবারের কথা মনে পড়ে। মায়ের মুখ মনে পড়লেই বুকের ভেতর কান্নার ঢল নামতো।
গ্রুপের সবার মধ্যে আবুল ভাই ছিলেন সবচেয়ে সাহসী ও শিক্ষিত। তিনি সকলকে সান্ত্বনা দিতেন, আশা জাগাতেন। কিন্তু একদিন বিকেলে দেখা গেল আবুল ভাই এক কোণে চুপচাপ বসে কাঁদছেন। এমন দৃশ্য দেখে সবাই হতবাক। যে মানুষটি তাদের ভাঙা মন জোড়া লাগাতে চেষ্টা করতেন, আজ তিনিই যেন ভেঙে পড়েছেন।
আবুল ভাইকে ঘিরে সবাই জড়ো হলো। কারও মুখে কথা নেই। কেউ হাত ধরে, কেউ পিঠে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করল। আবুল ভাই চোখ মুছে বললেন, “আমাদের সবাইকে অনেক দূর যেতে হবে। দেশের জন্য, পরিবারের জন্য, নিজেদের জন্য। আমি জানি, আমরা পারবো। কিন্তু কখনও কখনও এই মনে পড়ার যন্ত্রণা আমাকে খুব কাবু করে ফেলে।”
এই মুহূর্তটি সবার মধ্যে এক নতুন শক্তি এনে দিল। ফেক্টরির শ্রমিক হলেও তারা যেন একে অপরের পরিবারের অংশ হয়ে উঠল। তাদের চোখে ছিল কষ্টের ছাপ, কিন্তু মন জুড়ে একত্রে এগিয়ে যাওয়ার সংকল্প।4 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


চমৎকার।শুভকামনা