Profile Photo

Jannatun NurOffline

  • Jannatun-Nur
  • Profile picture of Jannatun Nur

    Jannatun Nur

    1 year, 4 months ago

    বৃষ্টি।

    এক ফোট ,দুই ফোট
    বৃষ্টি নাচে টিনের চালে।
    ছোট্র খুকির ঘুম ভেঙ্গে যায়
    দূর আকাশের পানে তাকায়।
    গৃহিণীর ছুটি ঘষণা করলো বৃষ্টি
    ঠাকুরমার পাশে গল্প শোনার ঘন্টা,
    বাজিয়ে দিল টিনের চালে বৃষ্টি।
    এক ফোটা,দুই ফোটা
    পুকুর জলে নাচে বৃষ্টি।
    শাপলা পাতায়,ব্যাঙ ডেকে যায়
    হায় বৃষ্টি ,হায় ব্যাঙ প্রকৃতির সংগিত।
    দূরবনে রাখাল,আজ টুটেছে কাজ
    হাজার হাজার কদম ফুল
    ধরল আজ বৃষ্টি ফুল।
    আজ যেন আমিই বৃষ্টি
    একলা বসে আনমনে।
    হারিয়ে যাই বৃষ্টি বেলা
    এক ফোটা,দুই ফোটা,
    বৃষ্টি নাচে টিনের চালে।

    2
    4 Comments
Skip to toolbar