Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 4 months ago

    প্রতিদিন তোমাকে যেনো নতুন করে কাছে পাই
    – জান্নাতুল ফেরদৌসী

    তোমার হাসির ভাঁজে ভাঁজে নতুন দিনের গল্প জমে।
    তোমার চোখের তারায় লুকিয়ে থাকা রহস্য আমায় ডাকে—
    যেন প্রতিদিন, আবার নতুন করে ভালোবাসতে শেখাই।

    প্রতিদিন তোমার হাতে হাত রেখে মনে হয়,
    জীবনের সব পথ যেন এই মুহূর্তে এসে থেমে যায়।
    তোমার স্পর্শে হৃদয় ঝরে পড়ে—
    যেন বসন্তের প্রথম কুঁড়ি,
    যে প্রতিটি ভোরে নতুন করে প্রস্ফুটিত হয়।

    তোমার কণ্ঠস্বরের প্রতিটি তান,
    আমার অন্তর্গত সুরের সঙ্গে মিশে যায়।
    তোমার প্রতিটি শব্দ যেন বৃষ্টির মতো—
    মনে শান্তির ছোঁয়া এনে দেয়,
    যেন পৃথিবীর সমস্ত ক্লান্তি ভেঙে পড়ে।

    প্রতিদিন তোমাকে নতুন চোখে দেখি—
    যেন প্রতিদিন এক নতুন চরিত্রে তুমি,
    নতুন রূপে, নতুন প্রেমের গভীরতায়
    আমায় বন্দী করো।
    তোমার এই বদলে যাওয়ার মাঝেও
    আমি খুঁজে পাই আমার চিরচেনা মানুষটাকে।

    তোমার হাতের ছোঁয়ায় মনে হয়,
    জীবনের সমস্ত দুঃখ ভুলে যাই।
    তোমার ভালোবাসার এই বিশাল সমুদ্র,
    যেন আমায় প্রতিদিন নতুন করে ডুবিয়ে দেয়,
    নতুন করে বাঁচতে শেখায়।

    প্রতিদিন তোমাকে যেনো নতুন করে কাছে পাই।
    জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ
    তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই।
    তোমার প্রতিটি হাসি, প্রতিটি দৃষ্টি,
    আমার জীবনের এক নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি।।

    (২৩.০১.২০২৫)

    6
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আমার জীবনের এক নতুন সূর্যোদয়ের প্রতিশ্রুতি।……………………চমৎকার

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar