Profile Photo

যুবক অনার্যOffline

  • jajan
  • Profile picture of যুবক অনার্য

    যুবক অনার্য

    1 year, 6 months ago

    নারীকাব্য
    যুবক অনার্য

    ১.
    নারী
    অসহ্য সুন্দর
    অসহ্য যন্ত্রণার
    ২.
    নারী
    এক চোখে জল
    অন্য চোখে ছল
    ৩.
    নারী
    পুরুষ যাকে দেবী বানিয়ে রাখে
    তারপর আগুনে পুড়িয়ে ফেলে
    ৪.
    নারী
    কবির চোখে – ” পাখির নীড়ের মতো চোখ”
    পুরুষের কাছে- মদের গ্লাস
    ৫.
    নারী
    অংক ( গণিত) কম বুঝলেও
    টাকার অংকটা বেশি বোঝে
    ৬.
    নারী
    অতৃপ্ত শরীরে
    তৃপ্ত গহনা
    ৭.
    নারী
    অল্পতেই খুশি
    অল্পতেই বেজার
    ৭.
    নারী
    পুরুষতন্ত্রের প্রধান শিকার
    ৮.
    নারী
    রাবণ যাকে ছল করে হরণ করে
    রাম যাকে ছল করে নির্বাসনে পাঠায়
    ৯.
    নারী
    পেছনে কেউ না থাকলেও
    মনে করে- পেছন থেকে কেউ তার
    পেছনটা দেখছে
    ১০.
    নারী
    সামনের দিকে রমণীয়
    পেছন দিকেও তাই
    দু’দিক দিয়েই জাগিয়ে তুলতে পারে
    ১১.
    নারী
    নিজে কাঁদে অন্যকে হাসায়
    নিজে হাসে অন্যকে কাঁদায়
    ১২.
    নারী
    প্রেমিক পুরুষের উপর ক্ষার মেটাতে হ’লে
    প্রেমিকের শত্রুকেও বিয়ে করতে রাজি হয়ে যায়
    কিংবা এতোদিন যাকে ঝুলিয়ে রেখেছিলো এমনকি সেই অপছন্দের অপুরুষকেও
    ১৩.
    নারী
    মুখে মধু অন্তরে বিষ
    অন্তরে মধু মুখে বিষ
    ১৪.
    ৯৯ ভাগ খাঁটি
    ১০০ ভাগ খাদ
    ১০০ ভাগ খাঁটি
    ৯৯ ভাগ খাদ
    ১৫.
    নারী
    পুরুষ যাকে ভাবে মাংস
    অথচ ভুলে যায়- নারী হলো মাতৃ-অংশ
    ১৬.
    নারী
    মুখ দিয়ে বলে
    প্রয়োজনে বুক দিয়ে বলে
    ১৭.
    নারী
    না গ’লেও সলতেটা জ্বালিয়ে রাখতে জানে
    ১৮
    নারী
    আগুন সাক্ষী রেখে বলে- ভালোবাসি
    আগুন নিভে গেলে- কই,ভালোবাসি?- এ কথা কখনো বলিনি তো!
    ১৯.
    পুরুষ আশ্রয় চাইলে
    নারী
    পুরুষের কাছে প্রশ্রয় চায়
    ২০.
    নারী
    দাগ না বসিয়ে দিলে ভালোবাসবে না
    শ্রেষ্ঠতম পুরুষটিকেও
    ২১.
    নারী
    প্রচন্ড অভিমানী
    চলে গেলে-
    একদা যে ছিলো সে-কথাও ভুলে যায়
    কিংবা অস্বীকার করে
    ২২.
    নারী
    রক্তমাখা একটি সবুজ শাড়ি
    ২৩.
    নারী
    এমন এক দেবী
    পূজা গ্রহণ করলেও
    পূজারীকে গ্রহণ নাও কর‍তে পারে
    ২৪.
    নারী
    এক বর্ণে বহু রূপ
    এক রূপে বহুবর্ণ
    ২৫.
    নারী
    অসামান্য বিশেষণে বিশেষায়িত
    তখোনও- যখোন সে ঈশ্বরের বুকে লাথি মেরে শয়তানের বুকে শায়িত।

    2
    2 Comments
    • নারীকে নিয়ে যত অভিধা, যত বিশেষণ সবই পুরুষের দেয়া। সত্যিকারের নারীকে খুজেছে কয়জন? নারীকে শুধু নারী হিসেবে বিবেচনা না করে মানুষ হিসেবে বিশ্লষণ কি করা হবে না? মানুষে মানুষে যেমন বৈচিত্র থাকে, নারীতেও আছে। তাই জেনারালাইজেশন কাম্য নয়।

Skip to toolbar