-
গল্প: বৃদ্ধের তিন উপদেশ
_ জান্নাতুল ফেরদৌসী
====================একবার এক বৃদ্ধ জ্ঞানী লোক এক গ্রামে বসবাস করতেন। তিনি ছিলেন দয়ার সাগর ও অভিজ্ঞতার ধন। একদিন, এক যুবক তাঁর কাছে এসে বলল—
যুবক: “গুরুবর, আমি খুবই দুঃখিত। আমি এক বন্ধুর সম্পর্কে ফেসবুকে কিছু বাজে কথা লিখেছিলাম। এখন বুঝতে পারছি, এটা করা উচিত হয়নি। আমি কীভাবে এই ভুল সংশোধন করব?”
বৃদ্ধ একটু চিন্তা করলেন, তারপর বললেন—
বৃদ্ধ: “তুমি কি একটা কাজ করতে পারবে?”
যুবক: “হ্যাঁ, নিশ্চয়ই!”
বৃদ্ধ: “তাহলে তুমি এক বস্তা তুলা নাও এবং সেগুলো গ্রামের চারপাশে ছড়িয়ে দাও।”
যুবক বৃদ্ধের কথা শুনে একটু অবাক হলো, তবে কিছু না বলে কাজটি করল। পরে ফিরে এসে বলল—
যুবক: “হুজুর, আমি কাজটি শেষ করেছি!”
বৃদ্ধ: “এবার আরেকটি কাজ করো। যাও, সমস্ত তুলা সংগ্রহ করে আবার ব্যাগে ভরে নিয়ে এসো।”
যুবক বিস্মিত হলো। সে জানত, বাতাসে উড়ে যাওয়া তুলা এক জায়গায় জড়ো করা প্রায় অসম্ভব! তবুও চেষ্টা করল, কিন্তু সফল হলো না। অবশেষে সে পরাজিত হয়ে বৃদ্ধের কাছে ফিরে এলো।
যুবক: “আমি দুঃখিত, হুজুর। আমি তুলাগুলো ফেরত আনতে পারিনি।”
বৃদ্ধ: “দেখলে, তুমি যা বলেছ, সেটাও ঠিক তুলার মতো! একবার কারও সম্পর্কে কটূক্তি বা অপমানজনক কথা বলে ফেললে, সেটা বাতাসের মতো ছড়িয়ে পড়ে। তুমি চাইলেও তা আর ফিরিয়ে আনতে পারবে না।”
যুবকের চোখে অনুশোচনার জল চলে এল। সে বুঝতে পারল, কারও সম্পর্কে নেতিবাচক কথা বলা মানে নিজের চরিত্রকেও ছোট করা।
📌শিক্ষা:
একবার উচ্চারিত কথা আর ফেরানো যায় না। তাই, অন্যের সম্পর্কে কিছু বলার আগে ভেবে দেখা উচিত—এটা কি সত্য? এটা কি প্রয়োজনীয়? এটা কি অন্যের উপকারে আসবে? যদি না আসে, তবে চুপ থাকাই শ্রেয়!(৩১.০১.২০২৫)
4 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 February 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!