Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 4 months ago

    কবিতা: ভুলের সাথে বসবাস
    _জান্নাতুল ফেরদৌসী
    °===========================°

    ভুলের সাথে করি বাস,
    সঙ্গী সে রাতদিন, নয় উদ্বাস।
    আলো এলে ছায়া যায়,
    তবু ভুলেরা থেকে যায়।

    স্বপ্ন দেখি নীল গগনে,
    ভুলের ছায়া রয় লগনে।
    পথ চলে যায় বাঁকে বাঁকে,
    সঠিক পথের দেখা না মিলে।

    শব্দ গুলো সত্য বলে,
    তবু ভুলের রঙ লেগে চলে।
    অভ্যাসেতে গড়া এ জীবন,
    ভুলের মাঝে সুখের বরণ।

    শেষ নেই, শেষ নেই,
    ভুলের মাঝে পথচলায়।
    তবু আমি হাঁটি হেসে,
    ভুলের মাঝে আশার দেশে।

    4
    1 Comment
    • শেষ নেই, শেষ নেই,
      ভুলের মাঝে পথচলায়।
      তবু আমি হাঁটি হেসে,
      ভুলের মাঝে আশার দেশে…………………ভুলের সাথেই নিত্য বসবাস।

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar